ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চুক্তি আছে, কর্মী নেই: গ্রিসের শ্রমবাজারে পিছিয়ে বাংলাদেশ Logo গোল করার পর ইয়ামালকে মাঠ থেকে তুলে নেওয়া ‘সহজ’ Logo যুক্তরাষ্ট্রে অভিবাসী দিবসে বাংলাদেশিসহ ৭ জনকে সম্মাননা Logo শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেল ববির শিক্ষার্থীদের সংগঠন ODM Logo জাকসু নির্বাচন কমিশন কার্যালয় উচ্ছেদের চক্রান্তের তীব্র প্রতিবাদ ছাত্র ইউনিয়নের Logo পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত Logo কাজের গঠনমূলক সমালোচনাতেই প্রতিষ্ঠানের অগ্রগতি সম্ভব- জাবি উপাচার্য Logo চিকিৎসক হতে চান আখাউড়ার মেয়ে লিজা Logo প্রথমবার মানবদেহে শামন্ডা ভাইরাস, বাংলাদেশে নজরদারি জোরদারের তাগিদ বাকৃবি বিশেষজ্ঞের Logo গণতান্ত্রিক ছাত্রকাউন্সিলের কেন্দ্রীয় কমিটিতে ববির দুই শিক্ষার্থী

জাকসু নির্বাচন কমিশন কার্যালয় উচ্ছেদের চক্রান্তের তীব্র প্রতিবাদ ছাত্র ইউনিয়নের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচন কমিশন কার্যালয় সরিয়ে সেখানে শিক্ষক সমিতির কার্যালয় বসানোর হীন প্রশাসনিক সিদ্ধান্তের তীব্র নিন্দা, ক্ষোভ ও জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। এসময় ১১তম জাকসু নির্বাচন বানচাল করার পাঁয়তারা অবিলম্বে বন্ধ ও দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানান সংগঠনটি।

গত শনিবার (৩১ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মো: রেদওয়ান সিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের প্রতীক জাকসু নির্বাচন কমিশন অফিসকে অবকাঠামোগতভাবে বিলুপ্ত করার এই পাঁয়তারা স্পষ্টতই আগামী জাকসু নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলে দেওয়ার একটি নগ্ন অপচেষ্টা।

বিজ্ঞাপ্তিটিতে হতাশা জানিয়ে বলা হয়, জাকসুর মেয়াদ শেষ হওয়ার পর দেড় মাস পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী নির্বাচনের কোনো তফসিল বা নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করেনি। বরং নতুন প্রশাসন আসার পর যেখানে নির্বাচনের একটি স্পষ্ট রোডম্যাপ ও গণতান্ত্রিক প্রক্রিয়া জারি রাখার উদ্যোগ নেওয়ার কথা ছিল, সেখানে রাতের আঁধারে নির্বাচন কমিশনের আসবাবপত্র সরিয়ে নেওয়া এবং সেই কক্ষ শিক্ষক সমিতিকে উপহার দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক ও ধৃষ্টতাপূর্ণ।

নতুন প্রশাসন আসার পর যেখানে জাকসুর একটি নতুন রোডম্যাপ বা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ব্যবস্থা করা উচিত ছিল, সেখানে নির্বাচন কমিশনের আসবাবপত্র বা কার্যালয় সরিয়ে নেওয়া অত্যন্ত নেতিবাচক ও হতাশাজনক। এ ধরনের সিদ্ধান্ত প্রক্রিয়াটিকে প্রশ্নবিদ্ধ করে এবং ইতিহাস ও সাধারণ শিক্ষার্থীদের কাছে এর জবাবদিহিতা প্রশাসনকেই দিতে হবে বলে বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়।

এসময় বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাকসুর প্রশ্নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলা ও দায়িত্বহীনতা নতুন কিছু নয়। তিন দশকের অচলাবস্থা কাটিয়ে অনুষ্ঠিত বিগত ১০ম জাকসুও প্রশাসনের কাঠামোগত ব্যর্থতা, ও নজিরবিহীন সমন্বয়হীনতার কারণে নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল। সেই ব্যর্থতা ও সীমাবদ্ধতা থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরিবর্তে বর্তমান প্রশাসন পুরো জাকসু ব্যবস্থাটিকেই অকার্যকর করে দেওয়ার নীল নকশা বাস্তবায়ন করছে। নির্বাচন কমিশন কার্যালয় বিলুপ্ত করার এই পদক্ষেপ প্রমাণ করে যে প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি হতে ভয় পায় এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক জবাবদিহিতা এড়াতে চায়।

জাবি শাখা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি করে জানানো হয়, জাকসু নির্বাচন কমিশন কার্যালয় স্থানান্তরের ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে এবং অবিলম্বে কার্যালয়ের পূর্ণ অবস্থান বহাল রাখতে হবে। জাকসু নিয়ে কোনো প্রকার টালবাহানা বা কালক্ষেপণ সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। প্রশাসনকে অবিলম্বে ১১তম জাকসু নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও তফসিল ঘোষণা করতে হবে। অন্যথায় ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের ভোটাধিকার প্রতিষ্ঠায় ছাত্র ইউনিয়ন শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

জনপ্রিয়

চুক্তি আছে, কর্মী নেই: গ্রিসের শ্রমবাজারে পিছিয়ে বাংলাদেশ

জাকসু নির্বাচন কমিশন কার্যালয় উচ্ছেদের চক্রান্তের তীব্র প্রতিবাদ ছাত্র ইউনিয়নের

প্রকাশিত ১২:৪৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬