ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শিক্ষা মেলায় সাদিকার হাতে ছোট্ট সৌরজগত Logo ইসরাইলি সৈন্যের কড়া নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে হযরত ইব্রাহীম (আ.) এর রওজা জিয়ারত Logo জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধে মোংলায় মানববন্ধন Logo ১১ দলের রংপুর লংমার্চে যুক্ত হলো তিস্তা মহাপরিকল্পনার দাবি Logo বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল: টুকু Logo গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী Logo আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ Logo গোলাপগঞ্জে নৌকাবাইচ বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতা’র বিক্ষোভ Logo রাজশাহী নগরীর সড়ক সংস্কারের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের Logo মমতার দলের নতুন নাম কী হবে জানা যাবে আজ

দেশের বাজারে আসুসের নতুন দুই ল্যাপটপ, দাম সর্বোচ্চ ৩ লাখ ২০ হাজার টাকা

বাংলাদেশের বাজারে নতুন দুটি প্রিমিয়াম ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আলট্রা ৫’ ও ‘এক্সপার্টবুক আলট্রা ৭’ মডেলের ল্যাপটপ দুটিতে উচ্চক্ষমতার প্রসেসর, এআইভিত্তিক সুবিধা, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও টেকসই নির্মাণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ল্যাপটপ দুটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে আসুস ও বাংলাদেশে প্রতিষ্ঠানটির পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসির কর্মকর্তারা নতুন মডেলগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে আসুসের ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসিফিক কমার্শিয়াল বিজনেসের মহাব্যবস্থাপক রেক্স লি বলেন, আধুনিক পেশাজীবীদের প্রয়োজন বিবেচনায় নিয়ে কর্মক্ষমতা, বহনযোগ্যতা, নকশা ও নিরাপত্তার সমন্বয়ে এক্সপার্টবুক আলট্রা সিরিজ তৈরি করা হয়েছে।

ল্যাপটপ দুটির অন্যতম বৈশিষ্ট্য হলো পাতলা ও হালকা নকশা। আসুস জানিয়েছে, প্রিমিয়াম বাণিজ্যিক জেটের ডানার নকশা থেকে অনুপ্রেরণা নিয়ে এর কাঠামো তৈরি করা হয়েছে। ল্যাপটপটির ওজন এক কেজির কম এবং পুরুত্ব মাত্র ১০ দশমিক ৯ মিলিমিটার। এটি মুন গ্রে ও জেট ফগ দুই রঙে পাওয়া যাবে।

হার্ডওয়্যারের দিক থেকেও রাখা হয়েছে শক্তিশালী কনফিগারেশন। এতে রয়েছে ইন্টেল কোর আলট্রা এক্স৯ প্রসেসর এবং ইন্টেল আর্ক বি৩৯০ গ্রাফিকস। পর্দার রিফ্রেশ রেট ৩০ থেকে সর্বোচ্চ ১২০ হার্টজ পর্যন্ত।

ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও ল্যাপটপ দুটিতে গুরুত্ব দেওয়া হয়েছে। আসুসের দাবি, একবার সম্পূর্ণ চার্জে সর্বোচ্চ ২৬ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। পাশাপাশি দ্রুত চার্জিং সুবিধায় মাত্র ৩০ মিনিটে ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব।

স্থায়িত্বের ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু সুবিধা। আসুস জানিয়েছে, এক্সপার্টবুক আলট্রা সিরিজের ল্যাপটপ ১০০ কেজি পর্যন্ত চাপ সহ্য করতে পারে। ১২০ সেন্টিমিটার উচ্চতা থেকে পড়ে গেলেও সচল থাকার মতো করে এটি তৈরি করা হয়েছে। কিবোর্ড ও মাউসপ্যাডে পানি পড়লেও ক্ষতির আশঙ্কা কম এমন সক্ষমতাও রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের বাজারে এক্সপার্টবুক আলট্রা সিরিজের দুটি মডেল পাওয়া যাবে। এর মধ্যে এক্সপার্টবুক আলট্রা ৫-এর দাম ২ লাখ ২০ হাজার টাকা। আর এক্সপার্টবুক আলট্রা ৭-এর দাম ৩ লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

জনপ্রিয়

শিক্ষা মেলায় সাদিকার হাতে ছোট্ট সৌরজগত

দেশের বাজারে আসুসের নতুন দুই ল্যাপটপ, দাম সর্বোচ্চ ৩ লাখ ২০ হাজার টাকা

প্রকাশিত ১১:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬