ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কবি নজরুল কলেজের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে শাড়ি-পাঞ্জাবি উৎসব

‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কবি নজরুল সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে শাড়ি-পাঞ্জাবি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজ অডিটরিয়ামে এই শাড়ি-পাঞ্জাবি উৎসব অনুষ্ঠিত হয়। ‎‘শাড়ির আঁচল, পাঞ্জাবির রঙে ভরে উঠুক ক্যাম্পাস’ এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা রঙিন শাড়ি-পাঞ্জাবি পরে অংশগ্রহণ করে।

এদিন লাল ইটেরে প্রাঙ্গণ যেন ঢেকে গিয়েছিল উৎসবের ছোঁয়ায়। নিজেদের মেলবন্ধন ফুটিয়ে তুলতে শিক্ষার্থীরা বেছে নিয়েছিল আলাদা রঙের থিম। তরুণীদের বাহারি শাড়ি আর তরুণদের পাঞ্জাবিতে সেজে উঠেছিল পুরো ক্যাম্পাস।

এসময় কবি নজরুল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিক বলেন, ক্যাম্পাসের এই রঙিন ও প্রাণবন্ত পরিবেশ আমাদের মন ছুঁয়ে গেছে। পড়ালেখার ব্যস্ততার মাঝে এমন আয়োজন যেন স্বস্তি এনে দেয়। সিনিয়র-জুনিয়র সবাইকে একসাথে এমন উৎসবমুখর আমেজে দেখে সত্যিই ভীষণ ভালো লাগছে।

উৎসবে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ব্যবস্থাপনা বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহ বলেন, ক্যাম্পাসের এই রঙিন দিনটি আমাদের ফ্রেমবন্দি স্মৃতি হয়ে থাকবে। বন্ধুদের সাথে এমন চমৎকার আয়োজনে শামিল হতে পেরে দারুণ লাগছে।

​কবি নজরুল সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহিয়ান মামুন বলেন, কবি নজরুল কলেজে এবারই প্রথম আমরা ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছি— ‘শাপা উৎসব ২০২৬’। ক্যাম্পাসে এত সুন্দর পরিবেশে আগে কখনো এমন উৎসব হয়নি। ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়ে এত চমৎকার একটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।

রঙিন শাড়ি আর পাঞ্জাবির সমারহে পুরো অডিটরিয়ামে এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান ও উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ এবং কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিমসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে কলেজ শাখা  ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, আমি সর্বদা শিক্ষার্থীবান্ধব কাজ করার চেষ্টা করি এবং যেকোনো প্রয়োজনে সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকব।ক্যাম্পাসে এ ধরনের শিক্ষার্থীবান্ধব কাজের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

‎কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বাঙালির দুটি ঐতিহ্য পাঞ্জাবি আর শাড়ি। পাঞ্জাবিতে ছেলেদের সুন্দর লাগে আর শাড়িতে মেয়েদের সুন্দর লাগে। তোমাদেরকেও আজ অনেক সুন্দর লাগছে। তোমাদের জীবন সবসময় আনন্দময় থাকুক। আল্লাহ সুন্দর তিনি সুন্দরকে পছন্দ করেন।

জনপ্রিয়

সাতক্ষীরায় এক বিদ্যালয়ে ১৩ ছাত্রীর বাল্যবিয়ে!

কবি নজরুল কলেজের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে শাড়ি-পাঞ্জাবি উৎসব

প্রকাশিত ০৯:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬