ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে ফাটল, তড়িঘড়ি গর্ত ভরাট, ঝুঁকি নিয়ে যান চলাচল Logo ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০২ Logo প্রাচীন দাঁত দেখে গবেষকেরা জানালেন, মানুষ সুপারি খেত ২৫ হাজার বছর আগে থেকেই Logo ভিয়েতনামে ২৭০০ বিড়াল চুরির অভিযোগ, গ্রেপ্তার ১২ Logo দুদকের মামলায় ছেলেসহ গ্রেপ্তার দেখানো হলো শাজাহান খানকে Logo ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল, তদন্তে ডিবি Logo আলোয় মস্তিষ্ক নিয়ন্ত্রণের কৌশল উদ্ভাবনে চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী Logo কিশোরগঞ্জে ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত ২৫ হাজার, ডেঙ্গুতে ১,৮০০; মৃত্যু ৩ Logo স্পেনে আগাম নির্বাচনের ঘোষণা, বামপন্থী সানচেজ যুগের অবসান ঘটছে কি Logo ঢাকা থেকে ফিরে বাড়ি পৌঁছানো হলো না বৃদ্ধ দম্পতির

বোনের পরকীয়ার জেরে ভাইকে হত্যা, ‌‌১ মাস পর ডোবায় মিললো কঙ্কাল

গাজীপুর থেকে নিখোঁজ হওয়ার এক মাস পর সৌরভ আহমেদ নামে ২০ বছর বয়সী এক যুবকের কঙ্কাল মাদারীপুরের একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের ঘটনায় সৌরভের মায়ের করা মামলার সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ রবিউল ইসলাম ও শাহিন মুন্সি নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সৌরভকে হত্যার দায় স্বীকার করেছেন।

তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের ভাষ্যমতে, নিহতের বোন নুপুরের সঙ্গে রবিউল ইসলামের দাম্পত্য কলহ চলছিল। নুপুর তার স্বামীর সংসার ছেড়ে সৌরভের বন্ধু জাহাঙ্গীরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লে রবিউল ক্ষিপ্ত হয়ে ওঠেন। সেই আক্রোশ থেকেই শ্যালক সৌরভকে হত্যার পরিকল্পনা করেন তিনি।

৮ হাজার টাকা চুক্তিতে শাহিনসহ আরও কয়েকজনের সহায়তায় গত ৩ আগস্ট সৌরভকে কৌশলে মাদারীপুরের রাজৈরে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এরপর লাশ গুম করতে একটি ডোবায় ফেলে দেওয়া হয়েছিল।

পুলিশ এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে এবং জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

জনপ্রিয়

ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে ফাটল, তড়িঘড়ি গর্ত ভরাট, ঝুঁকি নিয়ে যান চলাচল

বোনের পরকীয়ার জেরে ভাইকে হত্যা, ‌‌১ মাস পর ডোবায় মিললো কঙ্কাল

প্রকাশিত ১০:১৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬