ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কমলনগর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন মোঃ দেলোয়ার হোসেন মানিক

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ৮নং চর কাদিরা ইউনিয়নের কৃতি সন্তান মোঃ দেলোয়ার হোসেন মানিক। এতে সভাপতি ও সাধারণ সম্পাদককে তাদের পূর্বের পদে বহাল রাখা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) সংসদীয় আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান স্বাক্ষরিত আগামী দুই বছরের জন্য ৯৯‌‌ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে নুরুল হুদা চৌধুরী সভাপতি, এম দিদার সাধারণ সম্পাদক এবং জামাল উদ্দিন হাওলাদার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক বলেন, কমলনগর উপজেলার পরীক্ষিত ও ত্যাগী নেতাদের যথার্থ মূল্যায়ন করার জন্য জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এবং কমলনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি বলেন, এই দলের জন্য আওয়ামী ফ্যাসিবাদীর আমলে জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। দুর্দিনের মতো ভবিষ্যতেও জীবনের সর্বোচ্চটুকু ত্যাগ স্বীকার করে বিএনপি এবং রামগতির মাটি ও মানুষের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।

জনপ্রিয়

মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল

কমলনগর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন মোঃ দেলোয়ার হোসেন মানিক

প্রকাশিত ১০:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬