ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo খনন শেষে মিলেছে গ্যাস, যুক্ত হবে গ্যাসের জাতীয় গ্রিডে Logo ‘হাসিনার এ মাসেই আসা উচিত ছিল’—অডিও ক্লিপটি ওসি রাকিবুলেরই Logo ক্যান্সার চিকিৎসায় বড় উদ্যোগ, দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী Logo ঢাকা শহরে প্ল্যান ছাড়া বানানো ভবনগুলো শনাক্ত করছি: গণপূর্তমন্ত্রী Logo মুক্তিযোদ্ধাদের তালিকা হবে নির্মোহ ও নির্ভুল: মুক্তিযুদ্ধমন্ত্রী Logo নতুন করে কেউ আ.লীগ হতে চাইলে পরিণতি হাসিনার মতোই হবে: রাশেদ প্রধান Logo বীর মুক্তিযোদ্ধার তালিকায় আর আবেদন নয়, চূড়ান্ত যাচাইয়ে বাদ পড়বেন অ-মুক্তিযোদ্ধারা Logo প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি, প্রজ্ঞাপন জারি Logo সরকারকে ঝামেলায় ফেলতে ‘পতিত দোসরদের’ নাশকতার চেষ্টা: রিজভী Logo কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা

পাবিপ্রবির সেন্ট্রাল ক্যাফেটারিয়ার খাবারে মিলল কেড়া পোকা, ক্ষুদ্ধ শিক্ষার্থীরা

‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সেন্ট্রাল ক্যাফেটারিয়ার খাবারে কেড়া পোকা পাওয়ার ঘটনা ঘটেছে।
‎
‎বুধবার (৭ অক্টোবর) দুপুরে ২ টায় ক্যাফেটারিয়ায় খাবার খাওয়ার সময় তরকারির মধ্যে কেড়া পোকা পাওয়ার এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
‎
‎জানা যায়, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা শেষে দুপুরের খাবার গ্রহণের জন্য ক্যাফেটারিয়ায় যান। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহের পর এক শিক্ষার্থী খাবার নিয়ে টেবিলে বসে খাওয়া শুরু করতে গেলে তরকারির মধ্যে একটি পোকা দেখতে পান। পরে তিনি বিষয়টি আশপাশের শিক্ষার্থীদের দেখিয়ে ক্যাফেটারিয়ার কর্মাচারিদের জানান। পরে ক্ষুব্ধ হয়ে তারা খাবার না খেয়েই চলে যেতে বাধ্য হন।
‎
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ‎ভুক্তভোগী শিক্ষার্থী রুহুল আমিন বলেন, ‘প্রায় আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর যখন খাবার হাতে পেলাম, তখন দেখি খাবারের মধ্যে একটি বড় আকারের কেড়া পোকা রয়েছে। সারাদিন পরীক্ষা দিয়ে এসে যদি এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার গ্রহণ করতে হয় এবং খাবারের মধ্যে এ ধরনের পোকা পাওয়া যায়, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাব?’
‎
‎তিনি আরও বলেন, ‘পরবর্তীতে আমরা কয়েকজন বন্ধু মিলে বিষয়টি নিয়ে কর্মচারির কাছে অভিযোগ জানালে তারা আমাদের আশ্বস্ত করার পরিবর্তে তারা বলেন, “যা ইচ্ছা তাই করেন, যাকে পারেন বিচার দেন।” এ ধরনের আচরণে আমরা আরও হতাশ হয়েছি।’
‎
‎এ বিষয়ে জানতে ক্যাফেটারিয়ার ম্যানেজার সোহান কে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।
‎
‎এ বিষয়ে সেন্ট্রাল ক্যাফেটারিয়ার তত্বাবধায়ক ড. মো. একরামুল ইসলাম বলেন, এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছি। হয়তোবা রান্নার পরে এসেছিলো পোকাটি। আগে পড়লে তো সিদ্ধ হয়ে সব শেষ হয়ে যেত। বলেছি, পরবর্তীতে যেন তারা এ বিষয়ে সতর্ক থাকে।
‎

জনপ্রিয়

খনন শেষে মিলেছে গ্যাস, যুক্ত হবে গ্যাসের জাতীয় গ্রিডে

পাবিপ্রবির সেন্ট্রাল ক্যাফেটারিয়ার খাবারে মিলল কেড়া পোকা, ক্ষুদ্ধ শিক্ষার্থীরা

প্রকাশিত ০৩:৫৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬