ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শুটিংয়ে বাধা দেওয়া সেই বাড়িটিই কিনে নিলেন শাহরুখ Logo তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আবারও বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত চীনের Logo চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু Logo স্টাইল ও প্রযুক্তির নতুন আয়োজনে ভিভো ভি৮০ লাইট Logo ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগসহ একাধিক আর্থিক অসঙ্গতি নিয়ে চাপের মুখে পড়ার পর তিনি এ সিদ্ধান্ত নেন।

টিউলিপ সিদ্দিক নিজেই ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগের কাছে তার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান। পরে মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস এই তদন্ত শুরু করেন।

লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠ একজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার গ্রহণ ছাড়াও, ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের সময় সাবেক এক বাংলাদেশি সংসদ সদস্যের কাছ থেকে দুটি টিকিট নিয়েছিলেন টিউলিপ। এসব ঘটনা তাকে নিয়ে বিতর্ক বাড়ায়।

FB_IMG_1736873369988

এছাড়া তার বিরুদ্ধে অর্থনৈতিক বিষয়ে আরও কিছু অসঙ্গতির অভিযোগ উঠেছে। এর মধ্যে যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ পার্টি তাকে বরখাস্তের দাবি জানায়। দলটির দাবি ছিল, দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে থাকা একজন মন্ত্রীর নিজেই দুর্নীতির সঙ্গে নাম জড়ানো তার মন্ত্রিত্বের নৈতিকতা প্রশ্নবিদ্ধ করেছে।

তীব্র সমালোচনা ও তদন্তের মুখে অবশেষে টিউলিপ সিদ্দিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার এই পদত্যাগ যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

জনপ্রিয়

শুটিংয়ে বাধা দেওয়া সেই বাড়িটিই কিনে নিলেন শাহরুখ

পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

প্রকাশিত ১০:৫৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫