ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পাঁচ বিভাগে যাচ্ছে জাগোর ‘অরেঞ্জ ডোর’

জাগো ফাউন্ডেশন ট্রাস্টের নেতৃত্বে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অংশীদারত্বে বাস্তবায়িত ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় ২৫ নভেম্বর থেকে দেশের পাঁচ বিভাগে ঘুরছে ‘অরেঞ্জ ডোর’ ক্যাম্পেইনের ভ্রাম্যমাণ ট্রাক। প্রকল্পে অর্থায়ন করছে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাস। কমলা রঙের দরজার এই ট্রাকের ভেতরে সাজানো হয়েছে দুটি কক্ষ।

ঘরের যেসব আচরণকে আমরা ‘স্বাভাবিক’ বলে মেনে নিই, সেগুলো নিয়ে তরুণদের নতুন করে প্রশ্ন করতে উদ্বুদ্ধ করাই এর লক্ষ্য।

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের আন্তর্জাতিক প্রচারাভিযান চলাকালে ১০ ডিসেম্বর পর্যন্ত ট্রাকটি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও বরিশাল বিভাগে যাবে। ক্যাম্পেইনের মূল প্রশ্ন, ‘আমাদের জন্য কি এইটাই “স্বাভাবিক”, নাকি “সহিংসতা”?’

প্রথম কক্ষের নাম ‘যখন ঘর নিরাপদ নয়’। এর দেয়ালে লেখা আছে কিছু পরিচিত কথা: ‘সংসার টিকিয়ে রাখতে মেয়েদেরই সবকিছু সহ্য করতে হয়’, ‘স্বামী রাগ করলে চুপ থাকতে হয়’, ‘পরিবারের সম্মানের জন্য ঘরের কথা বাইরে বলা যাবে না’। প্রতিটি কথার পাশে প্রশ্ন রাখা হয়েছে, ‘সত্যিই কি তাই?’ এসব ধারণা কীভাবে ধীরে ধীরে বৈষম্য, অসম ক্ষমতা, নিয়ন্ত্রণ ও নীরবতা তৈরি করে এবং শেষ পর্যন্ত সহিংসতাকে পরিবারের স্বাভাবিক অংশ করে তোলে, তা এই কক্ষে দেখানো হয়েছে।

কমলা দরজা পেরোলে দ্বিতীয় কক্ষ, ‘যখন ঘর নিরাপদ’। সেখানে সম্মান, আস্থা, সমতা, ঘরের কাজ ভাগাভাগি ও খোলামেলা আলাপের ওপর গড়ে ওঠা একটি পরিবারের চিত্র তুলে ধরা হয়েছে।

জাগো ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভি রাকসান্দ বলেন, ‘ঘরের সহিংসতা সাধারণত হাত তোলা দিয়ে শুরু হয় না। শুরু হয় সেই কথাগুলো দিয়ে, যেগুলো আমরা প্রজন্মের পর প্রজন্ম স্বাভাবিক বলে মেনে এসেছি। অরেঞ্জ ডোরের মাধ্যমে আমরা চাই, তরুণেরা এই পার্থক্য নিজের চোখে দেখুক এবং ঘরে পালন করা যায় এমন একটি অঙ্গীকার নিয়ে ফিরুক।’

বের হওয়ার পথে প্রত্যেক দর্শনার্থী পাবেন একটি ‘অরেঞ্জ প্লেজ কার্ড’। ‘আজ থেকে আমি…’ দিয়ে শুরু হওয়া এই কার্ডে তাঁরা ঘরে নিজের একটি বাস্তব পরিবর্তনের অঙ্গীকার লিখবেন, যেমন ঘরের কাজ ভাগ করে নেওয়া বা অন্যের কথা মন দিয়ে শোনা

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, তরুণদের মিলনকেন্দ্র, বাজারসহ বিভিন্ন জনবহুল জায়গায় ট্রাকটি অবস্থান করবে। মেয়েদের পাশাপাশি ছেলে ও তরুণ পুরুষদেরও এই আলোচনায় যুক্ত করতে চান আয়োজকেরা।

জনপ্রিয়

দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাঁচ বিভাগে যাচ্ছে জাগোর ‘অরেঞ্জ ডোর’

প্রকাশিত ০৭:০০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬