জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম তুরস্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন “কনফারেন্স অব দ্য পার্টিজ (কোপ-৩১) টু দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি)” এ অংশগ্রহণের জন্য ৭ নভেম্বর ঢাকা ত্যাগ করবেন।
শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ৩ নভেম্বর ২০২৬ তারিখের এক চিঠিতে তাঁকে উক্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে। সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি ৮ নভেম্বর থেকে ১৯ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত (যাতায়াতের সময়সহ) তুরস্কে অবস্থান করবেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের অনুপস্থিতিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।































