ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ Logo থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি Logo ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন Logo পুনর্বাসন ও জীবিকা উন্নয়নে সিআরপি ও ডিআরআরএ–র পাশে ইউনিলিভার বাংলাদেশ Logo নির্বাচনের আগে-পরে বিএনপি নিয়ে বাংলাদেশি কূটনীতিকের বিষোদগার Logo দেশের বাজারে নুবিয়া ভি৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন Logo সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে রমজানে কোকা-কোলার বিশেষ উদ্যোগ Logo শহর পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের Logo বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু Logo আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস

হৃদয় খানের তৃতীয় সংসারও টিকলো না

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১১:২৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬০ বার পঠিত

দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় গায়ক হৃদয় খানের তৃতীয় সংসারেও ভাঙনের খবর মিলেছে। স্ত্রী হুমায়রার সঙ্গে একছাদের নিচে থাকছেন না হৃদয় খান। 

এই শিল্পীর পারিবারিক সূত্র জানিয়েছে, হৃদয়কে ডিভোর্স দিয়েছেন তার তৃতীয় স্ত্রী হুমায়রা। তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি এই দম্পতি।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয় খানের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়ে তাকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা।

বহুদিন ধরেই নাকি একছাদের নিচে থাকছেন না হৃদয় খান ও তার স্ত্রী হুমায়রা। গায়কের ওপরে নানা কারণে অতিষ্ঠ ছিলেন তিনি। যে কারণে এই শিল্পীকে ডিভোর্স লেটার পাঠান।

তবে বিচ্ছেদ হলেও পুরো বিষয়টি দুই পরিবারই গোপন রেখেছে। এমনকি বিচ্ছেদ নিয়ে হৃদয় খানও কোনো মন্তব্য করতে রাজি হননি। ঢাকা পোস্টের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলে, পুরো বিষয়টি ‘ব্যক্তিগত’ মন্তব্য করেই শেষ করেছেন তিনি।

প্রসঙ্গত, নিজের চেয়ে বয়সে বড় দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন হৃদয় খান। ২০১৫ সালের ১ আগস্ট সুজানাকে বিয়ে করেন এই সংগীতশিল্পী। এরপর ২০১৬ সালের ৬ এপ্রিল তাদের ডিভোর্স হয়ে যায়।

এরপর ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। কয়েক মাস পর রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে হৃদয় খান-হুমায়রার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।

হুমায়রার সঙ্গে এটি ছিল হৃদয় খানের তৃতীয় বিয়ে। এর আগে পূর্ণিমা আকতার নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন হৃদয়। সেই সংসারও বেশিদিন টেকেনি। এরই মধ্যে শোনা গেল তৃতীয় সংসারেও ভাঙনের খবর।

জনপ্রিয়

এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

হৃদয় খানের তৃতীয় সংসারও টিকলো না

প্রকাশিত ১১:২৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫