ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চাঁদাবাজি ও আপত্তিকর ভিডিও: মির্জাগঞ্জ ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ স্থগিত Logo ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা Logo কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেফতার এক, গাড়ি জব্দ Logo ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবি ছাত্রশিবির Logo ছাত্রদল নেতার সকালে পদত্যাগ করে পোস্ট, রাতে জানালেন আইডি হ্যাক ছিলো Logo রাবিস্থ খুলনা জেলা সমিতির নেতৃত্বে ফয়সাল ও মেহেদী Logo সাঁতারে খুলনা এবং অ্যাথলেটিকসে চট্টগ্রাম ও রংপুর বিভাগ চ্যাম্পিয়ন ঢাকা Logo অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট Logo রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় Logo ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো

নাঈম ভাই, হেনা কোথায় : বাপ্পারাজ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০১:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৩৪ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ‘চাচা বাড়িঘর এত সাজানো কেন?’, ‘চাচা হেনা কোথায়?’ চিত্রনায়ক বাপ্পারাজের কণ্ঠে এই সংলাপ নিয়ে নেটিজেনরা বেশ মজা করছেন। এবার এ বিষয়ে নিয়ে এক ফানি ভিডিও বানিয়েছেন অভিনেত্রী শাবনাজের (হেনা) স্বামী চিত্রনায়ক নাঈম। 

ভিডিওতে দেখা যায়,  অভিনেত্রী শাবনাজ, চিত্রনায়ক নাঈম, বাপ্পারাজ সহ আরও কয়েকজনকে। যেখানে ভিডিওতে চিত্রনায়ক নাঈমকে বাপ্পারাজ প্রশ্ন করছেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’

এরপর নাঈম বলেন, ‘বাপ্পা তুমি অনেক দেরি করে ফেলেছো হেনার সঙ্গে আমার অনেক আগে নিয়ে হয়ে গেছে।’ এই ভিডিও নিয়ে নেটিজেনরাও বেশ মজা করছেন। কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘অসাধারণ অভিনয় করলেন নায়ক বাপ্পারাজ ভাই ও নাঈম ভাই তার উপর শাবনাজ আপা আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।’

আরেকজনের ভাষ্য, ‘অবশেষে হেনার কাহিনীর সমাপ্ত ঘটলো। শুভকামনা রইল নায়ক নাঈম আর নায়িকা শাবনাজ এবং বাপ্পারাজ কে আরো অনন্য শিল্পবৃন্দকে। আগের দিনগুলো খুবই ভালো ছিল। ভালো থাকবেন সবসময় দোয়া রাখবেন।’

প্রসঙ্গত, ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বাপ্পারাজ ও শাবনাজ। সিনেমাটিতে হেনা চরিত্রে অভিনয় করেছেন শাবনাজ। বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ, যিনি ১৯৯১ সালে ‘চাঁদনী’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। তার আসল নাম সাবরীনা তানিয়া।

১৯৯৬ সালে ‘নির্মম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পান। অন্যদিকে বাপ্পারাজ ঢাকাই সিনেমার নায়করাজ রাজ্জাকের ছেলে। আশি ও নব্বইয়ের দশকে বাপ্পারাজ উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। তবে জনপ্রিয় এই অভিনেতা ত্রিভুজ প্রেমের ট্র্যাজিডির গল্প নিয়ে সিনেমায় বেশি অভিনয় করেছেন। যে কারণে দর্শক মহলে ‘ট্র্যাজেডি নায়ক’ ও ‘ব্যর্থ নায়ক’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি।

জনপ্রিয়

চাঁদাবাজি ও আপত্তিকর ভিডিও: মির্জাগঞ্জ ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ স্থগিত

নাঈম ভাই, হেনা কোথায় : বাপ্পারাজ

প্রকাশিত ০১:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫