ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ Logo ক্ষমতাকে প্রশ্ন করার নামই সাংবাদিকতা: তথ্যমন্ত্রী Logo রোহিঙ্গা ক্যাম্পে নতুন কোনো অবকাঠামো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার Logo স্বর্ণের ভরি ছাড়ালো ২ লাখ ৪৭ হাজার টাকা Logo পাবিপ্রবিতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত Logo ব্যাচমেটের সংঘবদ্ধ হামলার শিকার শিক্ষার্থী, চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ

১৫ এপ্রিল বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

  • Shamrat Kabir
  • প্রকাশিত ১০:৫৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ১২৫ বার পঠিত

১৫ এপ্রিল বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।আজ বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত বছর বাংলাদেশ সফরে দুই টেস্ট ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলার কথা ছিল জিম্বাবুয়ের। টি-টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন থাকায় টেস্ট বাদ দিয়ে দু’দল টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। বাদ পড়া ঐ দুই টেস্টই এবার খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরপর ২৮ এপ্রিল থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টেস্ট সিরিজ শেষে ৩ মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে।

সর্বশেষ ২০২০ সালে বাংলাদেশ সফরে টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে। এক ম্যাচের টেস্ট ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ঐ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও জিতেছিল টাইগাররা।

গেল বছরের মে’তে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

এর আগে ২০০১, ২০০৫, ২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশ সফরে টেস্ট সিরিজ খেলেছিল জিম্বাবুয়ে। সব মিলিয়ে বাংলাদেশ সফরে ১০ টেস্ট খেলে দু’টিতে জিতেছে জিম্বাবুয়ে।

জনপ্রিয়

বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর

১৫ এপ্রিল বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

প্রকাশিত ১০:৫৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫