ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সৌরবিদ্যুতের কার্যক্রম ‘দ্রুত বাস্তবায়নে’ কেনাকাটায় ই-জিপি লাগবে না Logo ২৪ দিনে এলো ২৬ হাজার ৪১১ কোটি টাকার রেমিট্যান্স Logo শ্রেণিকক্ষে ফিরতে রাজি চুয়েটে আন্দোলনে নামা শিক্ষক-শিক্ষার্থীরা Logo ভারতে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্নব, উড়িষ্যায় রেড এলার্ট Logo পদত্যাগের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বসেছিলেন আসিফ মাহমুদ Logo লালমনিরহাটে লোকালয়ে বাঘের হানা, আহত ৩ Logo মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা Logo ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে ডিজিএফআইয়ের ২ সদস্যসহ গ্রেপ্তার ৬ Logo ল্যাঙ্কাশায়ারে অ্যান্ডারসনের ২৫ বছরের অধ্যায়ের সমাপ্তি Logo বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

১৫ এপ্রিল বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

  • Shamrat Kabir
  • প্রকাশিত ১০:৫৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ১৪৮ বার পঠিত

১৫ এপ্রিল বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।আজ বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত বছর বাংলাদেশ সফরে দুই টেস্ট ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলার কথা ছিল জিম্বাবুয়ের। টি-টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন থাকায় টেস্ট বাদ দিয়ে দু’দল টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। বাদ পড়া ঐ দুই টেস্টই এবার খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরপর ২৮ এপ্রিল থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টেস্ট সিরিজ শেষে ৩ মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে।

সর্বশেষ ২০২০ সালে বাংলাদেশ সফরে টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে। এক ম্যাচের টেস্ট ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ঐ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও জিতেছিল টাইগাররা।

গেল বছরের মে’তে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

এর আগে ২০০১, ২০০৫, ২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশ সফরে টেস্ট সিরিজ খেলেছিল জিম্বাবুয়ে। সব মিলিয়ে বাংলাদেশ সফরে ১০ টেস্ট খেলে দু’টিতে জিতেছে জিম্বাবুয়ে।

জনপ্রিয়

সৌরবিদ্যুতের কার্যক্রম ‘দ্রুত বাস্তবায়নে’ কেনাকাটায় ই-জিপি লাগবে না

১৫ এপ্রিল বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

প্রকাশিত ১০:৫৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫