ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিশ্বজয়ের সাফল্য, ইন্ডাস্ট্রির হতাশা নিয়ে ‘স্টার স্টোরিজ’-এ মনোজ প্রামাণিক Logo নির্বাচনে ইসরায়েলি ইহুদিদের অপ্রত্যাশিত সমর্থনে সংকট উৎরে গেলেন নেতানিয়াহু Logo শফিক রিয়ানের কথাসাহিত্যে নতুন সংযোজন ‘প্ররোচক’ Logo মাদারীপুরে শতাধিক বাড়িতে হামলা-লুটপাট Logo রোমানদের ১৬০০ বছরের পুরনো কাচশিল্পের রহস্য উদ্ধার Logo স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম Logo ইবিতে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন’ কর্মশালা: গ্র্যাজুয়েটদের চাকরির ডাটাবেজ তৈরির সিদ্ধান্ত Logo হালকা রংয়ের ঘরে আভিজাত্যের ছোঁয়া দেওয়ার কৌশল Logo দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী Logo মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি গ্রেপ্তার

ইবিতে বিশ্ব সমাজকর্ম দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৩:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ১৭৩ বার পঠিত

‘প্রজন্মের বন্ধনের মধ্য দিয়ে বিশ্ব মানবতার কল্যাণ’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব সমাজকর্ম দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে এই র‌্যালি করা হয়।

দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে সংক্ষিপ্ত সভা করে। সভা শেষে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম, বিভাগটির সভাপতি আসমা সাদিয়া রুনা ও বিভাগটির শিক্ষক হাবিবুর রহমান ও শ্যাম সুন্দর সরকার। এছাড়াও বিভাগের শিক্ষার্থীরা র‍্যালিতে অংশগ্রহণ করেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, মানব ইতিহাসে মানবের বিচরণ ঘটে হজরত আদম ও হাওয়ার (আ.) মাধ্যমে। সেখান থেকেই মানব ইতিহাসের শুরু। আগে আমাদের বাবা-মা-ভাই-বোন মিলে পরিবার তৈরি হয়। এর মাধ্যমেই সমাজ তৈরি হয়। আল্লাহ ঈদ, জুমার মাধ্যমে একটি সমাজের মিলন ঘটিয়েছেন। আবার পবিত্র হজের মাধ্যমে বিশ্বব্যাপী মানুষের মিলন ঘটিয়েছেন। তবে এখন পূর্বের যৌথ পরিবার ব্যবস্থা হ্রাস পেয়েছে। তবে এর মাধ্যমে সামাজিক বন্ধন ভেঙে যায়নি। আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা সকল স্থরের মানুষের মাঝে পৌছে দিতে হবে। তাহলে আমাদের সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন হবে।

বিভাগের সভাপতি সাদিয়া সুলতানা রুনা বলেন, আমি র‍্যালিতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানাই। আজকের এই থিমকে সামনে রেখে আমাদের প্রজন্মের গ্যাপ পূরণ করে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে হবে। এতে আমাদের সমাজ শক্তিশালী হবে। সমাজের মানুষের মাঝে সম্পর্ক মজবুত হবে।

জনপ্রিয়

বিশ্বজয়ের সাফল্য, ইন্ডাস্ট্রির হতাশা নিয়ে ‘স্টার স্টোরিজ’-এ মনোজ প্রামাণিক

ইবিতে বিশ্ব সমাজকর্ম দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত ০৩:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫