ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাজধানীর সূত্রাপুরে ঘরে পেট্রল ঢেলে আগুন, ছেলের পর বাবারও মৃত্যু Logo শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে কনস্টেবল ও তাঁর স্ত্রী গ্রেপ্তার Logo জামিন পেলেও নতুন মামলা, জেলগেটে ফের গ্রেফতার, আইনের লঙ্ঘন নিয়ে প্রশ্ন Logo নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই ওয়াকআউট, বিক্ষোভ Logo সিজারের পরপরই নারীর মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ Logo ইসরাইলে পুলিশে পদত্যাগের হিড়িক, জনবলের ব্যাপক সংকট Logo গরুর মাংস দিয়ে যেভাবে স্টু বানাবেন, দেখুন রেসিপি Logo বিরামপুর সীমান্তে ৯ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, ৩ জনকে ফেরত পাঠাল বিজিবি Logo যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১৬ Logo নেশনস লিগের শুরুতেই বিবর্ণ রোনালদো

শান্ত-মুশফিকের জোড়া সেঞ্চুরিতে গলে দাপুটে শুরু বাংলাদেশের

গল টেস্টের প্রথম দিনই ব্যাট হাতে দারুণ আধিপত্য দেখাল বাংলাদেশ। শুরুর ধাক্কা সামলে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে ২৪৭ রানের বিশাল অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করে সফরকারীরা।

মঙ্গলবার টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই এনামুল হক বিজয় ০ রানে ফেরেন। এরপর সাদমান (১৪) ও মুমিনুল (২৯) দ্রুত ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ থেকে দলকে উদ্ধার করেন শান্ত-মুশফিক।

শান্ত ২০২ বলে তুলে নেন নিজের শতক, যা তার টেস্ট ক্যারিয়ারে পঞ্চম। ২৬০ বল মোকাবেলায় তার রান ১৩৬*, মারেন ১৪টি চার ও একটি ছক্কা। ২০২৩ সালের নভেম্বরে শেষ টেস্ট সেঞ্চুরির পর এটাই তার প্রথম তিন অঙ্কের ইনিংস।

অন্যদিকে, মুশফিক ১৭৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। ১৩ ইনিংস পর পেলেন শতকের দেখা। দিন শেষে ১৮৬ বলে ১০৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।

এই জুটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ উইকেটে তৃতীয় সর্বোচ্চ। শ্রীলঙ্কার স্পিন আক্রমণের বিপরীতে ধৈর্য, টেম্পারমেন্ট ও অভিজ্ঞতার মিশেলে গড়া এ ইনিংস দিয়েছে ম্যাচে বাংলাদেশকে শক্ত ভিত।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রথম দিনেই দারুণ সূচনা করে আত্মবিশ্বাসী শুরু করল শান্তর নেতৃত্বাধীন দল।

জনপ্রিয়

রাজধানীর সূত্রাপুরে ঘরে পেট্রল ঢেলে আগুন, ছেলের পর বাবারও মৃত্যু

শান্ত-মুশফিকের জোড়া সেঞ্চুরিতে গলে দাপুটে শুরু বাংলাদেশের

প্রকাশিত ০৯:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫