ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন Logo চিকিৎসায় অব্যাবস্থাপনার অভিযোগে রাবি মেডিকেলে তালা Logo দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo নবীনদের বরণে হাবিপ্রবি, শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে মন্ত্রীর আহ্বান Logo জাবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপ্তি Logo রাবিতে চলছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন Logo চীনা প্রকল্পে ডাকাতি, মোবাইল ফোনের সূত্রে গ্রেফতার পাঁচ  Logo কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার Logo রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল

কলকাতায় কীভাবে জন্মদিন কাটালেন জয়া আহসান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৯:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ২২৬ বার পঠিত

ক্যালেন্ডারের পাতায় আজ ১ জুলাই। এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের কাছে দিনটি বিশেষ। কেননা, আজ তার জন্মদিন। সাধারণত প্রতিবছর জীবনের এই বিশেষ দিনটি পরিবারের সঙ্গে কাটিয়ে থাকেন তিনি। কিন্তু এবার কলকাতায় অবস্থান করায় সেখানেই জন্মদিন পালন হচ্ছে অভিনেত্রীর।

বর্তমানে এ অভিনেত্রী কাজ নিয়ে কলকাতায় রয়েছেন। ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারণা এবং ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং নিয়েই ব্যস্ততা। শুটিং ও প্রচারণা দুটোই বেশ দারুণভাবে সামলাচ্ছেন তিনি। এমনকি জন্মদিনেও কাজ থেকে বিরতি নেননি। তাই বলে কি বিশেষ দিনটি উদযাপন করা হবে না? এদিন ‘অর্ধাঙ্গিনী’র সেটে কেক কাটা হয়।

শুটিং সেটে ফুল নিয়ে হাজির কোমলমতি শিশুরা

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নির্মাতা ও সহকর্মীদের উপস্থিতিতে জন্মদিনের কেক কেটেছেন জয়া আহসান। কয়েকজন কোমলমতি শিশুও ফুল নিয়ে হাজির হয়েছিলেন সেটে। তাদের হাত ধরেই কেক কেটেছেন তিনি। বিশেষ দিন উপলক্ষে অবশ্য সোমবার (৩০ জুন) সন্ধ্যা থেকেই সেলিব্রেশন শুরু হয়েছে।

জয়া আহসান

দক্ষিণ কলকাতার এক রেস্টুরেন্টে অগ্রিম জন্মদিন উদযাপনের আয়োজন করেছিল ‘ডিয়ার মা’ সিনেমার টিম। সেখানে চকলেট কেক কাটেন জয়া আহসান। আর জন্মদিন উপলক্ষে এবারই প্রথমবার পায়েস খেয়েছেন তিনি। তাকে নলেন গুড়ের পায়েস খাইয়েছেন অভিনেত্রী সোনালি গুপ্ত।

এ ব্যাপারে সোমবারই অভিনেত্রী জয়া আহসান জানিয়েছেন, ঢাকায় নাকি দীর্ঘদিন হয় এভাবে জন্মদিন উদযাপন হয় না। এত আনন্দ আয়োজনের মধ্যেও কিছুটা মন খারাপ ছিল তার। কেননা, এবারের জন্মদিনে মায়ের কাছ থেকে বেশ দূরে তিনি। এ কারণে কাজ, প্রচারণা, জন্মদিন উদযাপনের মাঝে থেকেও ভিডিও ফোনে কথা বলছেন তিনি।

জনপ্রিয়

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

কলকাতায় কীভাবে জন্মদিন কাটালেন জয়া আহসান

প্রকাশিত ০৯:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫