ঢাকা ১২:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া Logo সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ Logo আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর কর্মসূচি Logo ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে Logo পদত্যাগের পরেও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন Logo হাবিপ্রবিতে ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ এর উদ্বোধন Logo রাবিতে টার্ফ মাঠ, হবিবুর সংলগ্ন মাঠ ও সুইমিংপুল আধুনিকায়নে ক্রিড়া মন্ত্রণালয়ে বাজেট প্রস্তাব Logo ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন Logo নবীন শিক্ষার্থীদেরকে গাছের চারা দিয়ে বরণ করে নিল পাবিপ্রবি প্রশাসন Logo কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন

চিকিৎসায় অব্যাবস্থাপনার অভিযোগে রাবি মেডিকেলে তালা

  • সায়েম চৌধুরী
  • প্রকাশিত ০১:৩৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ১২০ বার পঠিত

চিকিৎসায় অব্যবস্থাপনা ও শিক্ষার্থীকে সঠিক সেবা না দেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মেডিকেলে তালা ঝুলিয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের মূল ফটকে তালা ঝুলান শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায় ,ভুক্তভোগী শিক্ষার্থী ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী শাহরুখ হোসেন। বেলা সাড়ে ১১ টায় ক্রিকেট খেলা অবস্থায় অন্যজনের সাথে ধাক্কা খেয়ে ঠোঁটের একাংশ ফেটে যায়। পরবর্তীতে তাকে রাবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসকের বিরুদ্ধে অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠে। আহত শিক্ষার্থী বর্তমানে তার মেসে অবস্থান করছেন।

জানতে চাইলে, হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের শিক্ষার্থী আবুরজিন বিন আজমাইলম বলেন,১ম বর্ষের একজন শিক্ষার্থী যে সকালে ক্রিকেট খেলতে গিয়ে ঠোঁটে আঘাত পায়। চিকিৎসার জন্য সে রাবি মেডিকেলে আসলে তাকে নূন্যতম চিকিৎসা না দিয়ে রামেকে পাঠিয়ে দেন। এখন যদি তারা নূন্যতম চিকিৎসা দিতে না পারে তাহলে এই মেডিকেল সেন্টার না থাকায় ভালো। এখানে দায়িত্বরত যে চিকিৎসক ছিল তাকে অবশ্যই জবাবদিহিতার ভেতর আনতে হবে। মেডিকেল সেন্টারে চিকিৎসার পরিবেশ উন্নত করতে হবে যাতে গুরুতর কোন সমস্যা না হলে প্রাথমিক চিকিৎসাটা অন্তত দিতে পারে।

হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, একটা ব্যক্তি গুরুতর অসুস্থ যার ঠোট দিয়ে ব্রিডিং হচ্ছে তার মুখে একটা টিস্যু গজিয়ে দিয়ে তার কোন খোঁজ খবর না নিয়ে রাজশাহী মেডিকেলে যেতে বলে। এখানে না পারলে তারা ডিরেক্ট রেফার করবে কোন ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু তারা রেফার না করে যেখানে খুশি সেখানে যেতে বলে। এখন আমাদের দাবি হলো এটি যেদিন প্রকৃত মেডিকেল হিসেবে হবে সেদিনই চালু হবে অন্যথায় রাবিতে কোন মেডিকেল থাকবে না।

ঘটনাস্থলে এসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মাহবুবুর রহমান বলেন, মেডিকেলের সাথে আমার কথা হয়েছে। আহত শিক্ষার্থীর সুচিকিৎসার জন্য যেসকল সরঞ্জামের প্রয়োজন তা আমাদের মেডিকেলে নেই। সেজন্য চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

উল্লেখ্য, আহত শিক্ষার্থীকে বেলা ১১টায় রক্তাক্ত অবস্থায় রাবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে পর্যবেক্ষণ না করেই রামেকে যাওয়ার কথা বলে।

সায়েম/রাবি

জনপ্রিয়

অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া

চিকিৎসায় অব্যাবস্থাপনার অভিযোগে রাবি মেডিকেলে তালা

প্রকাশিত ০১:৩৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬