ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার ষড়যন্ত্রে ইরানের হাত আছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী Logo ৪৯তম বিসিএস: শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ, প্রজ্ঞাপনে নেই উত্তীর্ণ ৫৭ জনের নাম Logo গিলের ডাবল সেঞ্চুরি, রান তাড়ার নতুন রেকর্ড ভারতের Logo চীনের ৭৭তম বার্ষিকীর প্রাক্কালে নবজাগরণের আহ্বান সির Logo হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৩৪৯ Logo ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের ডাক ইন্ডিয়া জোটের Logo ৪৩ কোটি টাকা লোপাট: পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা Logo ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে: রুমন Logo কবি নজরুল কলেজের ইলেকট্রিশিয়ানকে বেধড়ক মারধরের অভিযোগ ছাত্রদল নেতা রোমানের বিরুদ্ধে Logo পদবাণিজ্য’সহ নৈতিক স্খলনের দায়ে শিবির থেকে বহিষ্কার হন আম্মার

দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত

দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য মেহেরাব হোসেন নাহিদ ও জীবন আহমেদের পদ ১ মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল ) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক(সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সদস্য মেহেরাব হোসেন নাহিদের সাংগঠনিক পদ এবং মোঃ জীবন আহমেদের প্রাথমিক সদস্য পদ এক (১) মাসের জন্য স্থগিত করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন।

উল্লেখ্য, বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কলেজের মূল ফটকের সামনে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিককে রড দিয়ে মারধর করে কবি নজরুল কলেজ ছাত্রদলের কিছু নেতাকর্মী।

কবি নজরুল কলেজ গেটের সামনে ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল দেখে এগিয়ে যান ডেইলি ক্যাম্পাস-এর প্রতিনিধি ও কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক বিপ্লব শেখ এবং সোনালী নিউজের প্রতিনিধি ওবায়দুল হক। এসময় গোলযোগের ছবি তোলায় সাংবাদিকদের ফোন কেড়ে নেয় এবং সাংবাদিককে মারধর শুরু করে ছাত্রদলের নেতারা।

জনপ্রিয়

যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার ষড়যন্ত্রে ইরানের হাত আছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত

প্রকাশিত ০৮:৫৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬