ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo লায়ন্স ক্লাব ডাইনামিক সিটি ও সালমা আদিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৫৪ জন রোগীর ছানি অপারেশন Logo ১৭ লাখ ডলারের বৃত্তি পেয়েছেন আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা Logo দেশে হামে আরও ৭ শিশুর মৃত্যু Logo বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল Logo শেষ হলো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং ২০২৬: ওয়ার্ল্ড কাপে যাচ্ছে বাংলাদেশ Logo নীলফামারীতে টিআইবি-সনাকের মানববন্ধন: পরিবেশ রক্ষায় ১২ দফা সুপারিশ Logo ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লেবু, সম্পাদক টিটু Logo কুড়িগ্রামের দিনমজুর থেকে দোহারের সফল বর্গা চাষী মোহাম্মদ হোসেন Logo পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ২ Logo নিজ বাসা’য় ফেরা’র পথে ট্রলিচাপা’য় শিশু আহত 

রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল

  • সায়েম চৌধুরী
  • প্রকাশিত ০২:১৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৭৫ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘সি’ ইউনিটের অবিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষার ফলাফলে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। যেখানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় পাশ করলেও ফেল দেখানো হয়েছে শত শত শিক্ষার্থীকে। যা দেখে হতভম্ব ও বিস্ময় প্রকাশ করেছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। পাশাপাশি প্রকাশিত ফলাফল বাতিলের দাবি তুলেছেন তারা।

জানা গেছে, গত বছরের ১৩ নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন ইউনিট, বিভাগ ও ইনস্টিটিউটের শর্ত প্রকাশ করে ভর্তির পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে রাবি প্রশাসন। সেই অনুযায়ী বিজ্ঞান ও অ-বিজ্ঞান (মানবিক, ব্যবসায় শিক্ষা) এই দুই শাখায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উভয় শাখায় পরীক্ষার পাশ নম্বর ছিল ৪০। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের আবশ্যিক অংশে ২৫ ও ঐচ্ছিক অংশে ১০ নম্বরসহ ৪০ পেতে হবে। তবে অবিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য এমন কোনো শর্ত ছিল না। তবুও অবিজ্ঞান শাখার ফলাফলে বিজ্ঞান শাখার জন্য প্রযোজ্য শর্ত প্রয়োগ করে ফেল দেখানো হয়েছে কয়েকশ শিক্ষার্থীকে। যা চরম দায়িত্বহীনতার প্রতিফলন বলছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম বলেন, ‘আমাদের কাছেও এমন অভিযোগ এসেছে। এ বিষয়ে আইসিটি সেন্টার কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট ইউনিটের। তারা এ বিষয়ে ভালো বলতে পারবেন।’

৪০ পেয়েও প্রকাশিত ফলাফলে ফেল এসেছে এমন সংখ্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এভাবে তো দেখা হয়নি এখনো। তবে এটা কয়েকশ হতে পারে।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খানের বলেন,‘এ বিষয়ে অবগত আছি। আগামী রবিবার (১৯ এপ্রিল) এ নিয়ে মিটিং কল করা হয়েছে। সেখানে আমরা একটা সিদ্ধান্ত নেব।’

সায়েম/রাবি

জনপ্রিয়

লায়ন্স ক্লাব ডাইনামিক সিটি ও সালমা আদিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৫৪ জন রোগীর ছানি অপারেশন

রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল

প্রকাশিত ০২:১৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬