ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo নবীনদের বরণে হাবিপ্রবি, শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে মন্ত্রীর আহ্বান Logo জাবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপ্তি Logo রাবিতে চলছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন Logo চীনা প্রকল্পে ডাকাতি, মোবাইল ফোনের সূত্রে গ্রেফতার পাঁচ  Logo কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার Logo রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল Logo খাতা মূল্যায়নে কারচুপির অভিযোগে ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন Logo চার দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাবি উপাচার্য 
প্রেসবিজ্ঞপ্তি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আমি মো. রেজাউল করিম, সুপারিনটেনডেন্ট ও অধ্যক্ষ (অ:দা:), লালমিনরহাট টেক্সটাইল ইনিস্টিটউট, কালীগঞ্জ, লালমনিরহাট।

গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে “দৈনিক আমাদের বসুন্ধরা” নামক অনলাইন নিউজ পোর্টালে রিপোর্টার জনাব মঞ্জুর এলাহী শাহীন কর্তৃক আমার নামে একটি সংবাদ প্রকাশ করা হয়, যা সম্পূর্ণরূপে মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। উক্ত সংবাদে আমার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান (পিএসসি), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে।

প্রকাশিত সংবাদের একটি অংশে বলা হয়েছে যে, আমি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ জমা দিয়ে এবং ঘুষ লেনদেনের মাধ্যমে নিয়োগ লাভ করেছি—যা সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন অভিযোগ।

বাস্তব ঘটনা হলো—
পিএসসি কর্তৃক প্রকাশিত প্রাথমিক ফলাফলে প্রশাসনিক জটিলতার কারণে আমার ফলাফল সাময়িকভাবে স্থগিত করা হয়। ভাইভা বোর্ডে অসাবধানতাবশত আমি মূল সনদের পরিবর্তে ফটোকপি জমা দেওয়ায় এই জটিলতা সৃষ্টি হয়। পরবর্তীতে পিএসসি কর্তৃক নির্দেশনা অনুযায়ী মূল কাগজপত্র প্রদর্শনের পর, যথাযথ যাচাই-বাছাই শেষে আমাকে দ্বিতীয় ফলাফলে সুপারিশ করা হয়।

এরপর সকল নিয়মতান্ত্রিক প্রক্রিয়া (স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ইত্যাদি) সম্পন্ন করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হই এবং ০৪ এপ্রিল ২০১৮ তারিখে চাকরিতে যোগদান করি।

অন্যদিকে, আমার পিতার নাম ও ঠিকানা সংক্রান্ত যে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে, তাও সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত নথি ও গেজেট সংক্রান্ত বিষয়গুলো প্রশাসনিক নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী সম্পন্ন হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ কখনো আপত্তি উত্থাপন করেনি।

উল্লেখ্য, আমার পিতা একজন মুক্তিযোদ্ধা এবং তার গেজেট সংক্রান্ত বিষয়ও যথাযথ কর্তৃপক্ষ দ্বারা যাচাই-বাছাই সাপেক্ষে নির্ধারিত হয়েছে। একই ব্যক্তির ভিন্ন গেজেট সংক্রান্ত বিষয়টি প্রশাসনিক নিয়ম অনুযায়ী সমাধান করা হয়েছে, যা সম্পূর্ণ বৈধ ও গ্রহণযোগ্য।

অতএব, সংশ্লিষ্ট রিপোর্টার যথাযথ তথ্য যাচাই না করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মানহানিকর, মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছেন, যা অত্যন্ত নিন্দনীয়।

আমি উক্ত সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

জনপ্রিয়

দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত

প্রেসবিজ্ঞপ্তি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত ০৮:৫৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬