ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২ জন Logo এআই দিয়ে বিসিএস গেজেট জালিয়াতি, কুয়াকাটায় আটক ভুয়া ম্যাজিস্ট্রেট Logo নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো Logo নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক মারা গেছেন, এলাকায় উত্তেজনা Logo ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালু করল ইসি Logo যুক্তরাষ্ট্রে বোমারু বিমানসহ চীনের প্রেসিডেন্ট সিকে বিরল অভ্যর্থনা ট্রাম্পের Logo কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৮ থানার পুলিশ, আটক ৬২৪ Logo ভারতে মধ্যরাতে বাসে আগুন, ৯ জনের মৃত্যু Logo কুমিল্লায় আটকের পর দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য Logo কিশোর গ্যাং সন্দেহে কুমিল্লায় এক রাতেই আটক ৬২৪

এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত, আবুধাবিতে বাংলাদেশের সব ম্যাচ

এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আগে থেকেই জানা ছিল যে, আসরটি হবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এবার আনুষ্ঠানিকভাবে ভেন্যুও প্রকাশ করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। টুর্নামেন্টের সব ম্যাচ হবে মধ্যপ্রাচ্যের দুটি শহর— দুবাই ও আবুধাবিতে। আর ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইয়ে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। অংশ নিচ্ছে মোট আটটি দল: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।

দলগুলো দুইটি গ্রুপে ভাগ হয়েছে: ‘এ’ গ্রুপ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান আর ‘বি’ গ্রুপ: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং

বাংলাদেশের ম্যাচ সূচি
বাংলাদেশ ‘বি’ গ্রুপে রয়েছে এবং তাদের তিনটি গ্রুপ ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে। টাইগারদের খেলা হবে:

১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং

১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান

‘এ’ গ্রুপের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। উদ্বোধনী ম্যাচে ১০ সেপ্টেম্বর স্বাগতিক আমিরাতের মুখোমুখি হবে ভারত। ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ— ভারত বনাম পাকিস্তান। এরপর ১৯ সেপ্টেম্বর ওমানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।

গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুইটি দল যাবে সুপার ফোরে, যা শুরু হবে ২০ সেপ্টেম্বর। আর টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২৮ সেপ্টেম্বর, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

মূলত ভারতেই হওয়ার কথা ছিল এবারের এশিয়া কাপ। কিন্তু ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তান ভারত সফর থেকে বিরত থাকে। এই পরিস্থিতিতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতকে।

জনপ্রিয়

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২ জন

এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত, আবুধাবিতে বাংলাদেশের সব ম্যাচ

প্রকাশিত ১১:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫