ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

জুলাইয়ে হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ, স্বরাষ্ট্র সচিবের আশ্বাসে ফিরল শিক্ষার্থীরা

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৯:২৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৯৭ বার পঠিত

জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মী,  জুমার নামাজ পড়তে বাধা দেওয়া ও উস্কানীদাতা শিক্ষকদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। এসময় স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গণির আশ্বাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ফিরেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (১৫ আগষ্ট) দুপুর ২টায় শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল নিয়ে যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সামনের প্রধান সড়ক থেকে প্রশাসনিক ভবনে যায়। বিক্ষোভ-মিছিলের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডে অংশগ্রহণ করতে স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গণি শিক্ষার্থীদের দাবির মুখে পড়েন এবং আশ্বাস দেন জুলাইয়ে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মী ও জুলাইয়ে উস্কানীদাতা শিক্ষকদের সুস্পষ্ট ডকুমেন্টস সরবরাহ করলে দ্রুতই বিচারের আওতায় আনবেন। আশ্বাস পরবর্তীতে শিক্ষার্থীরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ-মিছিল শেষ করে।

বিক্ষোভ-মিছিলে শিক্ষার্থীরা বলেন, যারা অতীতে ছাত্রলীগের বিভিন্ন পদে ছিল, ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে সরাসরি জড়িত ছিল, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমের সাথে সরাসরি জড়িত থেকেও হলে অবস্থান করছে। আজকের রিজেন্ট বোর্ডের মিটিং থেকে তাদের স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত দেখতে চাই।এছাড়া ড. ফিরোজ কবির ও সুজন চৌধুরীর মতো শিক্ষক যাঁরা জুলাই আন্দোলনে সরাসরি বিরোধিতা করছিল অনতিবিলম্বে তাদের কে স্থায়ী বহিষ্কার করতে হবে।

২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা আরো বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগ,আওয়ামীলীগের দোসরদের বহিষ্কার করতে হবে। নতুবা আমরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেবো। গত এক বছর আমরা অনেক পায়তারা দেখেছি, এবার যদি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়,  তাহলে আমরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিতে বাধ্য হবো।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

জুলাইয়ে হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ, স্বরাষ্ট্র সচিবের আশ্বাসে ফিরল শিক্ষার্থীরা

প্রকাশিত ০৯:২৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫