ঢাকা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ Logo পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা

ইবির ট্যুরিজম বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:৪০:২২ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৯ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় ব্যাচের (২০২২-২৩) বিদায় উপলক্ষে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) ব্যবসায় প্রশাসন অনুষদের ৬১৪ নং কক্ষে বিভাগটির আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুসারে ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন, বিশেষ অতিথি ছিলেন বিভাগের শিক্ষক রফিকুল ইসলাম, জেসমিন আক্তার, নাছির মিয়া, ইয়ামিন মাসুম। এ সময় বিদায়ী শিক্ষার্থীরা সহ বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী ফুয়াদ হাসান ও নুসরাত জাহান মিম।

প্রধান অতিথির বক্তব্যে ড. শেলীনা নাসরীন বলেন, “বিভাগ এবং পুরো বিশ্ববিদ্যালয় থেকে পাস আউট হওয়া সকল শিক্ষার্থীকে আমরা বিদায় জানাই। আজ থেকে শুরু হচ্ছে আপনাদের জীবনের নতুন পথচলা। অতীতের ভুলগুলি পেছনে ফেলে নতুন জীবনের দিকে এগিয়ে যান। আশা করি, আপনারা মূল লক্ষ্যে পৌঁছাবেন এবং আপনার স্বপ্নের ক্যারিয়ারে সফল হবেন।”

জনপ্রিয়

৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

ইবির ট্যুরিজম বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত ১১:৪০:২২ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫