ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত Logo ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ভবিষ্যদ্বাণী দিলো সুপার কম্পিউটার Logo ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ স্থগিতের আশঙ্কা! Logo মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, বেধড়ক পিটুনি Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা Logo উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর Logo বাঁধন, কবি নজরুল সরকারি কলেজ ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে Logo যেভাবে মোবাইলে দেখবেন আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ Logo আর্জেন্টিনাকে হারাতে ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাল ব্রাজিল সমর্থকরা
বিসিএসে বাস দেয়ায় কৃতজ্ঞতা

বিজেএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস প্রদানের দাবি ইবি ছাত্রশিবিরের

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০২:০০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ১৮২ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন থেকে বিসিএস পরীক্ষার্থী শিক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস প্রদানের জন্য জানিয়েছে শাখা ছাত্রশিবির। একই সাথে বিজেএস পরীক্ষার্থীদের জন্যও অনুরুপ বাস সার্ভিসের দাবি জানায় তারা।

রবিবার (১২ অক্টোবর) শাখা প্রচার সম্পাদক সৈয়দ আবসার নবী হামযা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে যৌথ বিবৃতিতে ইবি ছাত্রশিবির সভাপতি মু. মাহমুদুল হাসান ও সেক্রেটারি ইউসুফ আলী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বাস সার্ভিস দেয়ায় কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষার্থীবান্ধব এই উদ্যোগটি শিক্ষার্থীদের প্রতি প্রশাসনের দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা মনে করি, এধরনের পৃষ্ঠপোষকতা শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সহায়ক ভূমিকা পালন করবে।

একই সাথে তারা আগামী ১লা নভেম্বর অনুষ্ঠিতব্য বিজেএস পরীক্ষায় অংশগ্রহণকারী ইবিয়ান শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য বাস সার্ভিস প্রদানের দাবী জানান। নেতৃবৃন্দ বলেন, আমরা আশা করি, শিক্ষার্থীদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিবহন সহযোগিতা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কল্যাণার্থে আরো চমৎকার পদক্ষেপ গ্রহণ করবে।

প্রসঙ্গত, গত শুক্রবার অনুষ্ঠিত ৪৯ তম বিশেষ বিসিএস পরীক্ষায় ছাত্রশিবিরের আবেদনের প্রেক্ষিতে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ছয়টি বাস প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে স্থান সংকুলান না হওয়ায় ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে আরো সাতটি বাস যুক্ত করা হয়।

জনপ্রিয়

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

বিসিএসে বাস দেয়ায় কৃতজ্ঞতা

বিজেএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস প্রদানের দাবি ইবি ছাত্রশিবিরের

প্রকাশিত ০২:০০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫