ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের Logo কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন Logo পরীক্ষা শুরুর পৌনে ২ ঘণ্টা পর জানা গেল প্রশ্ন গতবছরের! Logo ২১ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরলেন রতন! ওদিকে মারা গেছেন বাবা Logo ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’- এ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় আহত বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন)।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহুল আমিন নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে সাঈদের।

জানা যায়, ইন্টার্নশিপ প্রোগ্রামের অংশ হিসেবে তিনি গত ৫ আগস্ট থেকে থাইল্যান্ডে অবস্থান করছিলেন। গত ১৪ অক্টোবর থাইল্যান্ডে সে এবং তার দুই বন্ধু আপন ও রাব্বি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। মোটরসাইকেল চালাচ্ছিলেন সাঈদ তবে সে তেমন গুরুতর আহত ছিল না।
পরবর্তীতে দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী তার নিজ বাড়িতে অবস্থান করে আহত হওয়ায় চিকিৎসা নিচ্ছিলেন। অন্যদিকে রাব্বি দেশে চিকিৎসা নিচ্ছেন এবং আপন গুরুতর অসুস্থ অবস্থায় থাইল্যান্ডে চিকিৎসাধীন।

সাঈদের মৃত্যুর ব্যাপারে অধ্যাপক ড. মো. রহুল আমিন বলেন, সে থাইল্যান্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি আহত ছিল না। তার শরীরের সব শারিরীক পরীক্ষার ফলাফল নরমাল ছিল। কিন্তু আজকে রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে তার মৃত্যুর খবর জানানো হয়। আমরা ধারণা করছি স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যেতে পারে। তবে বাস্তবে কীভাবে বা কেন মারা গেছে, সেটি আল্লাহ ভালো জানেন।

মরদেহের জানাজা তার নিজ বাসা বাকৃবি ফিশারিজ মোড় সংলগ্ন ময়মনসিংহ সদরের দীঘারকান্দা ঈদগাহ মাঠে আজ আসরের নামাজের পর অনুষ্ঠিত হয়েছে ।

জনপ্রিয়

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় আহত বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত ০৯:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫