ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

ডাইনিংয়ে ভর্তুকি বৃদ্ধি সহ ১৫ দাবি ইবির আজিজ হল শাখা ছাত্রশিবিরের

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৮:৩৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ১৪৬ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলে ডাইনিংয়ে ভর্তুকি বৃদ্ধি, মেধা-সিনিয়রিটিভিত্তিক সিট বণ্টনসহ ১৫ দফা দাবি জানিয়েছে হল শাখা ছাত্রশিবির।

সোমবার (২৭ অক্টোবর) শাহ আজিজুর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। এ সময় ছাত্রশিবিরের হল শাখা সভাপতি তানজিল হোসাইন সহ কয়েকজন দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

এছাড়াও ডাইনিংয়ের খাদ্যগুণ উন্নয়নে ভর্তুকি বৃদ্ধি, ন্যায্য মূল্য ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, প্রতিটি ব্লকে সিসিটিভি ক্যামেরা, অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন এবং সাপ-মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা, ওয়াশরুমের নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্তকরণ, রিডিং রুমে পর্যাপ্ত আসন ও এসি স্থাপন; শিক্ষার্থীদের জন্য ফ্রিজ ও ওয়াশিং মেশিন সরবরাহ; খেলাধুলার উপকরণ বৃদ্ধি, মসজিদে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন, হলের ছাদ ও পানি নিষ্কাশন ও সংস্কার, অভিযোগ দ্রুত সমাধান, মেধা ও সিনিয়রিটিভিত্তিক সিট বণ্টন এবং গণরুম ব্যবস্থা বাতিল করে পড়াশোনার উপযুক্ত পরিবেশ সৃষ্টির দাবি জানানো হয়।‌

হল শাখা সভাপতি তানজিল হোসাইন বলেন, আমরা ৫ আগস্ট পরবর্তী সময়ে হল সংস্কারের লক্ষ্যে নানাবিধ প্রস্তাবনা নিয়ে প্রভোস্ট স্যারের সাথে কথা বলেছি। তিনিও আমাদেরকে নিয়ে বিভিন্ন সময় আলোচনায় বসেছেন। শিক্ষার্থীদের প্রত্যাশার আলোকে বেশকিছু সংস্কার কাজ সম্পন্ন করেছেন। তথাপিও বর্তমানে হলে কিছু সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করায়, আমরা স্যারের নিকট ১৫ দফা সংস্কার প্রস্তাবনা পেশ করেছি। স্যার আমাদেরকে দফাগুলো বাস্তবায়নে আশ্বস্ত করেছেন। আমরা প্রত্যাশা করছি, প্রশাসন শিক্ষার্থীদের কল্যাণে দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করবে।

হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ছাত্ররা যদি ভালো থাকতে পারে, তবেই তারা পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে। আমরা সেই পরিবেশ তৈরি করার লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের কল্যাণে যা কিছু প্রয়োজন, আমরা সবই করার জন্য প্রস্তুত। হল শাখা ছাত্রশিবির বেশ কিছু সমস্যা চিহ্নিত করে লিখিত আকারে আমাদের দিয়েছে। আমি মনে করি এগুলো কাজ করার ক্ষেত্রে আমাদের হল প্রশাসনের জন্য সহায়ক হবে। আশা রাখি, আমাদের হল পুরো দেশের বিশ্ববিদ্যালয়ের হলগুলোর জন্য মডেল হয়ে উঠবে।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

ডাইনিংয়ে ভর্তুকি বৃদ্ধি সহ ১৫ দাবি ইবির আজিজ হল শাখা ছাত্রশিবিরের

প্রকাশিত ০৮:৩৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫