ঢাকা ১১:২১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্রদলের হামলা Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল Logo ২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ Logo ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা Logo ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন Logo ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে কবি নজরুল কলেজের উভয় পক্ষের অন্তত ২০ জন আহত Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময়

অস্বচ্ছল তিন শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা সিফাত

নানা প্রতিকূলতা পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ মেলে অনেকেরই, কিন্তু আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া হয়ে ওঠে না সবার। তেমনি কবি নজরুল সরকারি কলেজের তিনজন আর্থিক অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির টাকা জমা দেয়া অসম্ভব হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিফাত সরদার।

জানা যায়, তারা ৩ জন ইতিহাস বিভাগের শিক্ষার্থী। একজন ২১-২২ সেশনের ও দুজন ২২-২৩ সেশনের।

আর্থিক সহযোগিতার বিষয়ে ছাত্রদল নেতা সিফাত সরদার বলেন, আমি রাজনৈতিক জীবনে জিয়াউর রহমানের আদর্শ ধারণ করি।শিক্ষার্থীদের সকল কাজে সহায়তা করবে ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিবাবক তারেক রহমানের এই আহ্বানে সাড়া দিয়ে, বিগত সময়ে আর্থিক অনটনে থাকা শিক্ষার্থী বন্ধুদের ফরম ফিলআপের সময় পাশে থেকেছিলাম। এবার তৃতীয় বর্ষের তিনজন শিক্ষার্থী বন্ধু আমার কাছে যখন বলে যে, তাদের পক্ষে ভর্তির টাকা জমা দেয়া এই মুহুর্তে সম্ভব নয় তখন আমি তাদের সহায়তা করি। এছাড়া ২৪-২৫ সেশনের নতুন ভর্তিচ্ছু দুজন আমাদের সাথে যোগাযোগ করেছে। তাদের পাশেও আমি থাকবো।

তিনি আরো বলেন, কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি শিক্ষা কার্যক্রম চালাতে গিয়ে আর্থিক সমস্যার সম্মুখীন হয় তাহলে আমি সাধ্যের সবটুকু দিয়ে পাশে থাকার চেষ্টা করবো।

কেউ যখন আমার কাছে সাহায্যের জন্য আসে, তখন ভাবি আল্লাহ তাকে আমার কাছে পাঠিয়েছেন। আমার মাধ্যমে সাহায্যটা হবে, সেই ব্যক্তি উপকৃত হবে, সওয়াব অর্জন করব।

কখনো ভাবি না সাহায্যটা আমি করছি। আসলে সাহায্য করেন একমাত্র আল্লাহ। কৃতিত্বটা আল্লাহর। আমার না। আমি খুশি এই ভেবে যে কাউকে সাহায্য করার জন্য আল্লাহ মাধ্যম হিসেবে আমাকে পছন্দ করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করি ।

জনপ্রিয়

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্রদলের হামলা

অস্বচ্ছল তিন শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা সিফাত

প্রকাশিত ১২:১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫