ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্রদলের হামলা Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল Logo ২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ Logo ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা Logo ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন Logo ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে কবি নজরুল কলেজের উভয় পক্ষের অন্তত ২০ জন আহত Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময়

জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতাধীন দশতালা বিশিষ্ট চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টারের নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাকিব (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, মৃত রাকিব আজ সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে নির্মাণাধীন ভবনের আট তলা থেকে ভবনের ময়লা নিয়ে নামার সময় ময়লার বস্তা দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে বস্তাসহ তিনি পড়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্রথমে সাভারের ইসলামিয়া মেডিকেলে নেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা গুরুতর দেখে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এনাম মেডিকেল কলেজের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

মৃত রাকিবের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের বাসিন্দা।

তার মৃত্যুর খবর নিশ্চিত করে উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, তিনি সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে নির্মাণাধীন ভবনের আট তলা থেকে ময়লা ফেলার সময় পড়ে যান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এবিষয়ে আমরা তাৎক্ষণিক প্রশাসনিক সভা ডেকে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি। তদন্ত কমিটি খতিয়ে দেখবেন এ বিষয়ে কোনো নিয়মতান্ত্রিক ত্রুটি আছে কিনা। এছাড়া সভায় আপাতত সকল নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া মৃত্যের পরিবারকে দাফন-কাফন সম্পন্নের জন্য প্রাথমিকভাবে ২ লাখ দেওয়া হয়েছে।

জনপ্রিয়

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্রদলের হামলা

জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত ০১:৩২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫