ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাবি হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-এর ২য় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা  Logo বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত Logo নোবিপ্রবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতির ইফতার Logo যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান Logo পাবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল Logo হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো

জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির মামলা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম। এ ঘটনার প্রতিবাদে নিন্দা জানিয়েছেন জাবি শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৪ নভেম্বর) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৭ বছরের স্বাধীন মতপ্রকাশের আন্দোলন ও সংগ্রামের পর ৫ই আগস্ট পরবর্তী সময়ে স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আশা করেছিল। তারা তাদের মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা ফিরে পাবে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি, সেই স্বাধীনতাকে অবরুদ্ধ করার জন্য একটি গোষ্ঠী ফ্যাসিবাদী কায়দায় মামলা ও আইনি হয়রানির মাধ্যমে মানুষের কণ্ঠরোধের ঘৃণ্য চেষ্টা চালাচ্ছে।

এই ধারাবাহিকতার অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য অধ্যাপক ও রাজনৈতিকভাবে সচেতন একজন ব্যক্তিত্বের বিরুদ্ধে মামলা দায়ের করে মতপ্রকাশের স্বাধীনতাকে চরম হুমকির মুখে ফেলেছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা কোনো ব্যক্তির দয়া বা অনুগ্রহ নয়, এটি গণতন্ত্রের মৌলিক অধিকার। ফ্যাসিবাদী মানসিকতা ও মামলাবাজি সংস্কৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এবিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, আমরা দীর্ঘিদিন ফ্যাসিবাদ দূর করার জন্য আন্দোলন করেছি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একজন শিক্ষকের কণ্ঠরোধ করার জন্য এরকম মামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এটি গণতন্ত্র প্রতিষ্ঠায় সুখকর নয়।

জনপ্রিয়

রাবি হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-এর ২য় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা

প্রকাশিত ১১:৫০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫