ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে ‘ভূ-স্থানিক তথ্য বিশ্লেষণ এবং ব্যবস্থাপনা’ শীর্ষক ১৬ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo রাবি হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-এর ২য় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা  Logo বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত Logo নোবিপ্রবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতির ইফতার Logo যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান Logo পাবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল Logo হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে

জাবিতে জলসিঁড়ির আয়োজনে তিনদিনব্যাপী ‘নবান্ন উৎসব’ অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ির আয়োজনে তিনদিনব্যাপী নবান্ন উৎসব-১৪৩২ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন সমাপ্ত হয়।

“আমরা শ্রম ও মেধায় বাবুই পাখির মতো সৃষ্টিশীল হতে চাই” স্লোগানকে ধারণ করে তিনদিন ব্যাপী এ উৎসবের প্রথমদিন ১৬ নভেম্বরে জলসিঁড়ির পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান ‘সুরের পালে গাঁয়ের হাওয়া’, দ্বিতীয়দিনে পদাতিক নাট্য সংসদের পরিবেশনায় নাটক ‘আলিবাবা এবং চল্লিশ চোর’ এবং শেষদিনে জলসিঁড়ির পরিবেশনায় নাটক ‘রক্তকরবী’ মঞ্চস্থ হয়।
উৎসবে উপস্থিত হওয়া একজন দর্শক তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “জলসিঁড়ির নবান্ন উৎসব মানেই এক অন্যরকম আনন্দের বাতাস। তিনদিন ধরে গান, নাটক আর সংস্কৃতির এমন দারুণ পরিবেশনা আমরা ভীষণ উপভোগ করেছি। বিশেষ করে সুরের গানের পালে গ্রামবাংলার যে হাওয়া বইল তা মন ছুঁয়ে গেল। পরদিন ‘আলিবাবা ও চল্লিশ চোর’ দেখে যেন শৈশবের গল্পজগত ফিরে গিয়েছিলাম। আর আজকে শেষদিনে ‘রক্তকরবী’র শক্তিশালী মঞ্চায়ন সত্যিই মুগ্ধ করেছে। জাবির এমন সাংস্কৃতিক উৎসব ক্যাম্পাসকে আবারও প্রাণবন্ত করে তুলেছে।”

তিনদিনব্যাপী এ নবান্ন উৎসব ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

জনপ্রিয়

জাবিতে ‘ভূ-স্থানিক তথ্য বিশ্লেষণ এবং ব্যবস্থাপনা’ শীর্ষক ১৬ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাবিতে জলসিঁড়ির আয়োজনে তিনদিনব্যাপী ‘নবান্ন উৎসব’ অনুষ্ঠিত

প্রকাশিত ১১:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫