ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ Logo পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা Logo হামে শিশুমৃত্যু: দায়ীদের শাস্তি ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার দাবি ডিপিপিএইচের Logo ডিআরইউ সঙ্গে পুপরোয়া’র মতবিনিময় সভা Logo শিক্ষকদের পাঠ মুল্যায়নে অনলাইন ফিডব্যাক বাধ্যতামুলক করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় Logo মোহাম্মদপুরে আসাদুল হত্যার নেপথ্যে মারধরের পুরনো ক্ষোভ: ডিএমপি

আইজিপির সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ বাহারুল আলম বিপিএম-এর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে (Jean-Marc Séré-Charlet) আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন। পারস্পরিক আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতে ফরাসী ন্যাশনাল পুলিশ ও জেন্ডারমেরির সাথে বাংলাদেশ পুলিশের দ্বি-পাক্ষিক সহযোগিতা, বাংলাদেশের নির্বাচন পূর্ব নিরাপত্তা ইস্যু এবং বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে আইজিপি বাংলাদেশ পুলিশের সামগ্রিক সক্ষমতা উন্নয়নের ধারাবাহিক কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ সদস্যদের নিবিড় ও বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখতে আধুনিক প্রযুক্তি ব্যবহারসহ সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরেন ।

আইজিপি আরও বলেন, বিদেশী পর্যবেক্ষক ও কূটনৈতিক মিশনের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রটোকল গৃহীত হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব ও নিরাপত্তা ব্যবস্থাপনায় নিশ্চিন্তে তাদের দায়িত্ব পালন করতে পারবেন।

রাষ্ট্রদূত সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তা, অপরাধ তদন্ত, প্রশিক্ষণ প্রদান এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে উভয় দেশের পুলিশ বাহিনীর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স নিরাপত্তা খাতে প্রযুক্তিগত সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়কে আরও সুসংহত করতে আগ্রহী।

এছাড়া, বৈঠকে মানবাধিকার ও গণতান্ত্রিক পুলিশি ব্যবস্থার মূলনীতি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশকে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত

আইজিপির সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত ১১:৩৬:০১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫