ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে চায় ‘ইনভেস্ট বাংলাদেশ’ Logo লাইপজিগকে হারিয়ে ক্লাসিকো জয়ের অভিযানে নামতে চায় রেয়াল Logo র‍্যাঙ্কিংয়ে শারমিন ও স্বর্ণার উন্নতি Logo ‘পতিত স্বৈরাচার’ ও বিরোধী দল এক হয়ে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী Logo রিয়াদে বাসিন্দাদের ফোনে আকাশপথে হামলার সতর্কবার্তা, পরে প্রত্যাহার Logo দুর্গাপূজার সাজপোশাক নিয়ে টিকটকে জনপ্রিয় ৩টি অ্যাকাউন্ট Logo নাঈমের ডাবল সেঞ্চুরি, ১০ ছক্কায় আজিজুল ১৪২, ২২ বলের ফিফটিতে জাওয়াদের রেকর্ড Logo অন্যের সঙ্গে নিজেকে তুলনা নয় Logo আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী Logo আমেরিকা কি সত্যি ধর্মীয় ফ্যাসিবাদের পথে যাচ্ছে?

জাবিতে আয়াতুল্লাহ খামেনী ও সকল শহীদের স্মরণে গায়েবানা জানাযা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মার্কিন- ইসরাইলি সাম্রাজ্যবাদী আগ্রাসনে প্রাণ হারানো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, স্কুলগামী শিশুকন্যারাসহ সকল শহীদদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ জানাজা হয়।

জাবি আধিপত্যবাদ বিরোধী মঞ্চের আয়োজনে এ জানাজা পরান কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি। জানাজা শেষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জানাজার শুরুতে জাবি আধিপত্যবাদ বিরোধী মঞ্চের আহ্বায়ক আনজুম শাহারিয়ার বলেন, “আধিপত্যবাদ বিরোধী মঞ্চ থেকে আমরা সবসময় বৈশ্বিক,সাংস্কৃতিকও সামরিক আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান জারি করে এসেছি। গতকাল থেকে ইরানের মতো একটি স্বাধীন,সার্বভৌমত্ব রাষ্ট্রে মার্কিন- ইসরাইলি যে সাম্রাজ্যবাদী আগ্রাসন চালাছে এতে আলী খামেনিসহ অর্ধশতাধিক স্কুলগামী শিশুকন্যা শহীদ হয়েছে।

তিনি আরো বলেন,আমরা মার্কিন- ইসরাইলি এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি। এরই সাথে মুসলিম উম্মাহর নেতাসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনার জন্য জানাজা ও দোয়ার আয়োজন করেছি।

জানাজা শেষে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন,”রমজান মাস হচ্ছে মুসলিম উম্মাহর জন্য প্রশান্তি ও রবের নৈকট্য লাভের জন্য বরকতময় একটি মাস।কিন্তু আজ মুসলিম উম্মাহ একটি ক্লান্তিলগ্ন সময় পাড় করছে। মার্কিন- ইসরাইলি সাম্রাজ্যবাদী আগ্রাসনে আজ ইরানের সর্বোচ্চ নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

আয়াতুল্লাহ আলী খামেনিকে তিনি সমগ্র মুসলিম উম্মাহর নেতা অ্যাখা দিয়ে বলেন, আমরা আলী খামেনির আত্মার মাগফিরাত কামনা করছি।আল্লাহ তায়ালা উনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক। তিনি সমগ্র মুসলিম উম্মাহর নেতা। তার ঐক্য, ন্যায়বিচার ও সাম্রাজ্যবাদবিরোধী চেতনা সমগ্র মুসলিম জাতির জন্য চেতনার।

জনপ্রিয়

চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে চায় ‘ইনভেস্ট বাংলাদেশ’

জাবিতে আয়াতুল্লাহ খামেনী ও সকল শহীদের স্মরণে গায়েবানা জানাযা

প্রকাশিত ১১:২২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬