ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর Logo শাপলা চত্বর থেকে লালদীঘি: পথে যেসব স্থানে ১১ দলের পথসভা Logo ডাবল ডেকার স্লিপার বাস পড়লো খাদে, গ্লাস ভেঙে যাত্রীদের উদ্ধার Logo চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী? Logo বন্ধ হলো কাপ্তাই বাঁধের আরও ১ ফুট জলকপাট, দৃশ্যমান ঝুলন্ত সেতু Logo মাদারীপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত ৬, আটক ১ Logo প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী মারা গেছেন Logo রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও: প্রথম সফর ঘিরে আনন্দের জোয়ার Logo ধর্মঘট প্রত্যাহার: শনিবার থেকে হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু Logo ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি নেই, বাড়ছে নতুন রোগী

‎কুবিস্থ জামালপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রাফি-জয়

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত জামালপুর জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘জামালপুর জেলা ছাত্র সংসদ’ এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আরাফাত আমিন রাফি এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমন সালাম জয়।

‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) সদ্য বিদায়ী সভাপতি মো: হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক শাহরিয়ার সজিব এবং উপদেষ্টা মোঃ রাসেল মনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি ঘোষণা করা হয়।

‎এছাড়াও নতুন কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আবির হাসান জিম, নূর জাহান মিম ও আস্-শিফা।যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা সামিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর হাসান ও শামসুন্নাহার ভৌমিকা। সাংগঠনিক সম্পাদক ইকবাল হায়দার ইমন, অর্থ সম্পাদক মোঃ লিটন খান, প্রচার সম্পাদক আশিকুর রহমান।

‎ছাত্রী বিষয়ক সম্পাদক রাইমা রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো: রিফাত হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান রহমতুল্লাহ শাহীন, কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন রাফসান ইসলাম রাফিন, সিদ্দিকুর রহামান ও মোঃ ইমন মিয়া।

‎সাধারণ সম্পাদক ইমন সালাম জয় বলেন, ‘আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব এবং জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করব। সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য। সেই সাথে নবীনবরণ, প্রবীণ বিদায় ও নিয়মিত সভার আয়োজন করে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে যথাসাধ্য চেষ্টা করব।’

‎সদ্য মনোনীত সভাপতি আরাফাত আমিন রাফি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় জামালপুর অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। এই দায়িত্বকে আমি জামালপুর জেলার শিক্ষার্থীদের ঐক্য ও কল্যাণে কাজ করার সুযোগ হিসেবে দেখছি। সবার সহযোগিতায় আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জামালপুরের একটি ইতিবাচক ও সম্মানজনক পরিচয় গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ, জামালপুরের জন্য আমরা দৃশ্যমান ও ইতিবাচক কাজ করবো।’

জনপ্রিয়

সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‎কুবিস্থ জামালপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রাফি-জয়

প্রকাশিত ১১:৩২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬