ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘বিগ বস’: প্রতিযোগী হওয়ার কথা ছিল শাহরুখ-করণেরও Logo ‘ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ পূবালী ব্যাংকের মোহাম্মদ আলী Logo পুলিশের ‘ট্রাফিক এডুকেশন প্রোগ্রাম’: নিজেদের সমস্যা শোনাল শিক্ষার্থীরা Logo পোশাক খাতে পরিচালকের মাসিক বেতন ৩ লাখ, শ্রমিক পায় ২০ হাজার: জরিপের তথ্য Logo আয়ারল্যান্ডে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শুরু Logo আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে খলিলুর রহমান Logo ‘শেখ হাসিনা চাইলে এখনই ফিরতে পারেন, তবে বিচারের মুখোমুখি হতে হবে’ Logo বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে ডিএনসিসির ট্যাক্স ও ফি Logo ‘সি-স্যুট অ্যাওয়ার্ড’ পেলেন ওয়ালটন প্লাজার এমডি রায়হান Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল

সচিবালয় থেকে গ্রেফতার ২৬ জন নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত: ডিএমপি

এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় গ্রেফতার ২৬ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞপ্তি আরও জানানো হয়, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২৮ জনকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়। বেআইনি সমাবেশের মাধ্যমে, বেআইনি জনতা দলবদ্ধ হয়ে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে দাঙ্গা সৃষ্টি করত, সরকারি কাজে বাধা প্রদানসহ আঘাত করত- সরকারি স্থাপনা ভাঙচুর করে ক্ষতিসাধন এবং ভয় ভীতি ও হুমকি প্রদানের অভিযোগে গ্রেফতারকৃত ২৬ জনসহ অজ্ঞাতনামা আরও ৬০/৭০ জনের বিরুদ্ধে রাজধানীর শাহাবাগ থানায় একটি মামলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

গ্রেফতার ২৬ জন হলেন- মো. জহিরুল ইসলাম (২০), মো. ফয়সাল হাসান (২১), মো. রায়হান হোসেন (২১), মো. রুবেল আহম্মেদ (১৮), মো. রিয়াদ মাহমুদ (২১), মো. মেজবাউল রহমান মিল্লাদ (১৮), মো. মেহেদী হাসান (১৮), মো. সোয়ান (২১), মো. ইমরান হোসেন আরমান (১৮), মো. মেহেদী হাসান অন্তর (১৯), মো. সাগর (১৮), মো. রোহান (১৮), শাহারিয়ার হোসেন সোয়াদ (১৮), মো. আহাদ মোল্লা (২২), মো. সোহান (১৮), মো. মাসনুন (১৮), মো. নাঈম (১৮), মো. ইমাম হাসান (১৮), মো. শাকিল (১৮), মো. সেলিম (১৮), মো. সাকলাইন মুস্তাক (১৮), মো. হানজালাল (২২), মো. মশিউর রহমান (১৮), মো. প্রান্তিক (১৮), মো. তাছিম রহমান (১৮) ও মো. রবিন মিয়া (১৮)।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়। এতে বলা হয়, ২৬ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন (যমুনা) এর আশেপাশের এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

জনপ্রিয়

‘বিগ বস’: প্রতিযোগী হওয়ার কথা ছিল শাহরুখ-করণেরও

সচিবালয় থেকে গ্রেফতার ২৬ জন নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত: ডিএমপি

প্রকাশিত ১০:৩৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪