ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নাশরা নাঈম: আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি Logo যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার Logo শিল্পকলায় চিত্র প্রদর্শনী ‘শিল্প অভিব্যক্তির সুষমা’ Logo ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo অন্তর্দ্বন্দ্বের নাটক ‘তুমি যাকে ভালোবাসো’ Logo প্রেসিডেন্টের ফোনে আড়িপাতা: ইন্দোনেশিয়ায় চিফ অব স্টাফ গ্রেপ্তার, রাষ্ট্রদ্রোহের তদন্ত Logo টেইলরের পর বেনেটের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের রান-পাহাড় Logo ‘জলদস্যু হয়ে’ ফের পর্দায় ফিরতে চান জনি ডেপ Logo বারিধারায় বৈশাখী পরিবহনের বাসে আগুন Logo সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জাবির বাংলা বিভাগে অধ্যাপক মাহবুব আহসান খান স্মারক বৃত্তি প্রদান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক ড. মাহবুব আহসান খান স্মারক বৃত্তি প্রদান ও একটি একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে এ বৃত্তি প্রদান ও সেমিনারের আয়োজন করা হয়।

অধ্যাপক ড. মাহবুব আহসান খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যুক্ত হন এবং বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর অবদান শিক্ষাঙ্গনে স্মরণীয় হয়ে আছে।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মাহবুব আহসান খানের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন বাংলা বিভাগের ৭ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো. আবুল কাসেম শিখদার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সোহান বিলকিস। এসময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বছর বাংলা বিভাগের স্নাতক পর্যায়ে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দুই শিক্ষার্থী হিরা তালুকদার ও আমিনা খাতুন অধ্যাপক ড. মাহবুব আহসান খান স্মারক বৃত্তি লাভ করেন।
অনুষ্ঠানে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, দর্শন বিভাগের অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরীসহ বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে ‘বাংলাদেশের স্কুল পর্যায়ের পরীক্ষায় প্রবর্তিত সৃজনশীল প্রশ্নপদ্ধতির সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. আবু দায়েন। সেমিনারে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন।

জনপ্রিয়

নাশরা নাঈম: আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি

জাবির বাংলা বিভাগে অধ্যাপক মাহবুব আহসান খান স্মারক বৃত্তি প্রদান

প্রকাশিত ১১:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬