ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার Logo আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান Logo মির্জাগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা, জমি দখলকারী মেম্বার সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ Logo প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় Logo উদ্বোধনের আগেই ফাটল ধরেছে রাবির ১০ তলা হলে; আতংকে শিক্ষার্থীরা 

কুবি ভর্তিচ্ছুদের সহায়তায় আঞ্চলিক সংগঠনগুলো

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আঞ্চলিক সংগঠন।

‎শুক্রবার (৩০ জানুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরিক্ষায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট আঞ্চলিক সংগঠনগুলোর কার্যক্রম দেখা যায়।

‎সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দুই পাশে বিভিন্ন সহায়তা কেন্দ্র স্থাপন করেছে চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফার এসোসিয়েশন, লক্ষীপুর স্টুডেন্টস ক্লাব, দেবিদ্বার ছাত্রকল্যান পরিষদ, ফেনী স্টুডেন্ট এ্যাসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ, বুড়িচং-ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন, বৃহত্তর ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ, নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদসহ আরও বেশ কয়েকটি আঞ্চলিক সংগঠন।

‎বুথগুলোতে ভর্তি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছাস্বরূপ কলম প্রদান ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া গত রাতে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের আবাসনের ব্যবস্থা করেছে সংগঠনগুলো।

‎লক্ষীপুর স্টুডেন্টস ক্লাবের ফাইন্যান্স সেক্রেটারি আরেফিন মেহেদী বলেন, ‘আমরা প্রতিবছর আগত শিক্ষার্থীদের জন্য রাতে থাকা -খাওয়ার ব্যবস্থা করি। আজকে শিক্ষার্থীদের বই খাতা রাখার ব্যবস্থা করেছি। এছাড়া অভিভাবকদের জন্য সুপেয় পানি ও বসার ব্যবস্থা করেছি।’

‎ফেনী স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি বেলাল হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় সাহায্যের জন্য ও অভিভাবকদের পানি ও খাবারের ব্যবস্থা করেছি। বিএনসিসি ও অন্যান সংগঠনদের সাথে যানযট নিরিসনে হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছি।’

কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

কুবি ভর্তিচ্ছুদের সহায়তায় আঞ্চলিক সংগঠনগুলো

প্রকাশিত ১০:২৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬