ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ Logo জামায়াতের একজন প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে – বিএনপি নেতা Logo তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়: ছাত্রদল নেতা ফাহিম Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ

উদ্বোধনের দুইবছর পর জাবির তাজউদ্দীন আহমদ হলে ডাইনিং চালু

দীর্ঘদুইবছর ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে হল ডাইনিং সুবিধা পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ তাজউদ্দীন আহমদ হলের শিক্ষার্থীরা। এর ফলে হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীরা স্বল্পমূল্যে খাবার গ্রহণের সুযোগ পাবেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: লুৎফুল এলাহী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,আগামী ১ ফেব্রুয়ারি (রবিবার) থেকে পরীক্ষামূলকভাবে ডাইনিং কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষে হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য ডাইনিং কুপন বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত হলের ডাইনিং সংলগ্ন কক্ষে কুপন বিক্রি করা হবে।

ডাইনিং চালুর বিষয়টিকে প্রশংসা জানিয়ে হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থী আমির হোসেন মোল্লা বলেন,“দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে হলে ডাইনিং চালু হওয়া আমাদের জন্য বড় স্বস্তির। এতে কম খরচে ভালো খাবার পাওয়া যাবে। এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

এ বিষয়ে শহীদ তাজউদ্দীন আহমদ হল প্রভোস্ট অধ্যাপক ড. মো: লুৎফুল এলাহী বলেন,“দীর্ঘদিনের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ডাইনিং চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ১৬ ডিসেম্বরের আগেই গ্যাস সংযোগ পাওয়া সম্ভব হয়েছে, যা ডাইনিং চালুর পথ সুগম করেছে।”

“তবে বর্তমানে ডাইনিং পরিচালনার ক্ষেত্রে জনবল সংকট সবচেয়ে বড় সমস্যা । বিগত প্রশাসনের আমলে মাত্র দুজন বাবুর্চি ও আউটসোর্সিংয়ের মাধ্যমে ছয়জন কর্মচারী দেওয়া হয়েছিল, যাদের মধ্যে একজন গুরুতর অসুস্থতার কারণে বর্তমানে মোট পাঁচজন কর্মচারীই কর্মরত আছেন। এতদিন অফিস, লিফটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এই জনবল ব্যবহার করতে হয়েছে। সাতজন কর্মচারীকে ডাইনিংয়ে নিয়োজিত করতে হচ্ছে, ফলে অফিস পরিচালনায় শূন্যতা তৈরি হচ্ছে ”বলেও জানান তিনি।

উল্লেখ্য, শহিদ তাজউদ্দীন আহমেদ হলটি ২০২৩ এর ১৪ নভেম্বর উদ্বোধন করা হয়। হলটিতে প্রতিবেলার কুপনের মূল্য মাত্র ৩০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।

জনপ্রিয়

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ

উদ্বোধনের দুইবছর পর জাবির তাজউদ্দীন আহমদ হলে ডাইনিং চালু

প্রকাশিত ০১:১৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬