ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo তদন্ত চলাকালীন সিএমওকে দায়িত্ব থেকে অব্যাহতি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাকসুর Logo ববিতে উচ্চশিক্ষার সুযোগ শীর্ষক সেমিনার ও নেগেরি পাডাং বিশ্ববিদ্যালয়ের সাথে MoU স্বাক্ষরিত Logo ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo শুল্ক বৃদ্ধির ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে মাছ আমদানি বন্ধ হওয়ার পথে Logo বেনাপোল কাস্টমসের রাজস্বের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা Logo স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই প্রায় ৭ কোটি বাংলাদেশির Logo দল থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি Logo রান্না হতেই বদলে গেল রঙ, সবুজ মাংসের কড়াই নিয়ে সোজা থানায় ভুক্তভোগীরা! Logo জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল 

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করলেন সাত কলেজ শিক্ষার্থীরা

স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টার পর ঢাকা কলেজে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এরফলে আশপাশের এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘অধিভুক্তি নাকি মুক্তি, মুক্তি, মুক্তি’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না মানব না’, ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তিপাক’, ‘নিপীড়ন নাকি অধিকার, অধিকার, অধিকার’, ‘প্রশাসনের প্রহসন, মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনে অংশ নেয়া এক শিক্ষার্থী বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কোনো উদ্যোগ না নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আমরা এই কমিশন প্রত্যাখ্যান করেছি। আমরা চাই অতি দ্রুত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হোক।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি বেলা ১১ টায় শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২ থেকে শুরু হয়। গত এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষা সংকট দূর করার জন্য আন্দোলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

কলেজগুলো হল- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, বাঙলা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

জনপ্রিয়

তদন্ত চলাকালীন সিএমওকে দায়িত্ব থেকে অব্যাহতি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাকসুর

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করলেন সাত কলেজ শিক্ষার্থীরা

প্রকাশিত ০১:৩০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪