ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অভিজিৎ মুক্তি পেলেও সিজেপির ২ নেতা এখনো কারাবন্দি Logo চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, দুই জেলের কারাদণ্ড Logo ঢাকার আকাশ থাকবে মেঘলা, বৃষ্টি নিয়ে যা জানা গেল Logo সমুদ্রপথে বাংলাদেশিদের অভিবাসন ঠেকাতে কঠোর হচ্ছে গ্রিস Logo আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন Logo মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে Logo চাকরির বাজারে এআইয়ের প্রভাব নিয়ে ইউল্যাবে সম্মেলন Logo দেম্বেলের পেনাল্টি মিসের পর গোল, পিএসজির জয় Logo যুক্তরাষ্ট্রে ৩৪ বছর ধরে বসবাস করা বাংলাদেশি অভিবাসন পুলিশের হাতে গ্রেপ্তার Logo সম্প্রীতিতে যারা বিভাজন ঘটাতে চায়, তাদের ব্যাপারে সর্তক থাকুন: রাষ্ট্রপতি

ঢাকায় চালু হবে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস

শিগগিরই ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস চালু হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে রাজধানীর একটি হোটেলে বৈঠক শেষে তিনি একথা জানান।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, অফিস চালু হলে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রগুলো তারা সরাসরি তদন্ত করতে পারবেন। বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস থাকা মানে মানবাধিকারের জায়গা থেকে বড় শক্তি বাড়লো।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জগুলো কি এবং কীভাবে তারা পাশে দাঁড়াতে পারে সে বিষয়ে ভলকার তুর্কের সঙ্গে আলোচনা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস থাকা মানে এই নয় যে, এখানে মানবাধিকার অবস্থা খারাপ হয়েছে। বরং সহায়তামূলক অবস্থান থেকে তারা এসেছেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

জনপ্রিয়

অভিজিৎ মুক্তি পেলেও সিজেপির ২ নেতা এখনো কারাবন্দি

ঢাকায় চালু হবে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস

প্রকাশিত ০৪:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪