ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

দল হারের পর শুনলেন বাবাও নেই, সংবাদ সম্মেলন ছাড়লেন কোচ

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশার মধ্যেই আরও বড় ব্যক্তিগত শোকের মুখোমুখি হলেন ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাব্রে। ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় হারের পর সংবাদ সম্মেলনের মাঝেই তিনি জানতে পারেন, তার বাবা মারা গেছেন।

বুধবার (১ জুলাই) রাতে আটলান্টায় অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে দীর্ঘ সময় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ডিআর কঙ্গো। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দলের পারফরম্যান্স ও ম্যাচ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন দেসাব্রে।

সংবাদ সম্মেলনের একপর্যায়ে দলের এক মিডিয়া কর্মকর্তা ফরাসি ভাষায় উপস্থিতদের জানান, কোচের বাবা আর বেঁচে নেই। আকস্মিক এই সংবাদে স্তব্ধ হয়ে যান দেসাব্রে। কয়েক মুহূর্ত নীরব থাকার পর ধীরস্বরে ‘মার্সি’ (ধন্যবাদ) বলে চেয়ার ছেড়ে উঠে যান তিনি। এরপরই সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

ঘটনাটি সরাসরি সম্প্রচারিত হওয়ায় দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা শোকাহত কোচের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং এই কঠিন সময়ে তার ও পরিবারের পাশে থাকার বার্তা দেন।

ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত লড়াই করে ডিআর কঙ্গো। মাত্র সাত মিনিটেই এগিয়ে যায় আফ্রিকার দলটি। দীর্ঘ সময় সেই লিড ধরে রাখলেও শেষ দিকে জোড়া গোল করে ইংল্যান্ডকে জয়ের পথে ফেরান অধিনায়ক হ্যারি কেন। তিনি ৭৫ মিনিটে সমতা ফেরানোর পর ৮৬ মিনিটে জয়সূচক গোল করেন। ফলে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠা কঙ্গোর স্বপ্নের যাত্রা শেষ হয়ে যায়।

হারের পরও দলের পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেন দেসাব্রে। তিনি বলেন, বিশ্বের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে তার খেলোয়াড়রা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে এবং এই অভিজ্ঞতা ভবিষ্যতে কঙ্গোর ফুটবলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

বিশ্বকাপে ইতিহাস গড়লেও ডিআর কঙ্গোর এবারের অভিযান শেষ হলো এক আবেগঘন অধ্যায়ের মধ্য দিয়ে। একই সঙ্গে ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ব্যক্তিগত মুহূর্তের মুখোমুখি হতে হলো কোচ সেবাস্তিয়ান দেসাব্রেকে।

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

দল হারের পর শুনলেন বাবাও নেই, সংবাদ সম্মেলন ছাড়লেন কোচ

প্রকাশিত ১২:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬