ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘কংস’ চরিত্রের মানুষেরা রাষ্ট্রে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী Logo আসিফ মাহমুদের দুর্নীতি খুঁজতে মন্ত্রণালয়ে নথি চেয়েছে দুদক Logo জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বাস Logo জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি

সমালোচনার মুখে কবি নজরুল কলেজ রোভার স্কাউটে পুনরায় অন্তর্ভুক্ত ছাত্রদল কর্মী মমিন

ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে কবি নজরুল সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী মো. মমিনকে রোভার স্কাউট থেকে বহিষ্কারের অভিযোগ ঘিরে সমালোচনার পর তাকে পুনরায় রোভার স্কাউটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে মো. মমিন নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, ছাত্রদলের রাজনীতি করার কারণেই তাকে রোভার স্কাউট থেকে বাদ দেওয়া হয়েছে। পোস্টে তিনি লেখেন, ছাত্রদল করার কারণে আমাকে রোভার স্কাউট থেকে বের করে দেওয়া হয়েছে। রাজনীতি করা তো কোনো আইনি অপরাধ নয়।

বুধবার (১ জুলাই) রাতে তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ছাত্রদলের নেতারা তার এই পোস্ট শেয়ার করে বিভিন্ন প্রতিক্রিয়া জানান। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। পরবর্তীতে বৃহস্পতিবার (২ জুলাই) সমালোচনার মুখে পড়ে রোভার স্কাউটে পুনরায় অন্তর্ভুক্ত করা হয় মমিনকে।

রোভার স্কাউটে পুর্নবহালের পর মমিন আবারও এক ফেসবুক পোস্টে রোভার স্কাউটে পুর্নবহালের বিষয়টি জানান। তিনি স্ট্যাটাসে লেখেন, রাজনীতি ও রোভার দুটোই আমার পরিচয়। অবশেষে আবারও রোভার স্কাউটে ফিরে আসলাম।
ফেসবুক পোস্টে তিনি কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিমের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি রোভার স্কাউট এর কারো প্রতি কোন অভিযোগ নেই বলেও উল্লেখ করেন।

এর আগে ১ জুলাই ফেসবুক পোস্টে মো. মমিন অভিযোগ করেন, ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণেই তাকে রোভার স্কাউটের গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়। তার দাবি, রোভার স্কাউটের ২ নং উপদেষ্টা নুর শাহজাহান (হিরু) ফোন করে তাকে বিষয়টি জানান।

তিনি বলেন, আমি রাজনীতিও করব, আবার রোভার স্কাউটের কার্যক্রমেও থাকতে চাই। শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে আমাকে বহিষ্কার করা হলে সেটি বৈষম্যমূলক। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অন্যদিকে রোভার স্কাউটের উপদেষ্টা অমল চন্দ্র রায় জানান, মো. মমিনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়নি। তার ভাষ্য অনুযায়ী, বিষয়টি একটি ভুল বোঝাবুঝির কারণে সৃষ্টি হয়েছিল এবং পরে তা সমাধান করা হয়েছে।

তবে অমল চন্দ্র রায়ের এই বক্তব্য অস্বীকার করেন মমিন। তিনি দাবি করেন, এ বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং বিষয়টি সমাধান হয়েছেএ দাবিও সঠিক নয়।

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, মমিনের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। ছাত্রদল করার কারণে কেউ রোভার স্কাউট করতে পারবে না—এ ধরনের সিদ্ধান্ত বৈষম্যমূলক। রাজনৈতিক মতাদর্শ থাকা মানেই একজন শিক্ষার্থী স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিতে পারবে না, এমন কোনো নিয়ম নেই।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করা হয়েছে। পরে সমালোচনার মুখে মো. মমিনকে পুনরায় কবি নজরুল সরকারি কলেজ রোভার স্কাউটে অন্তর্ভুক্ত করা হয়। সংশ্লিষ্টরা বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

‘কংস’ চরিত্রের মানুষেরা রাষ্ট্রে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী

সমালোচনার মুখে কবি নজরুল কলেজ রোভার স্কাউটে পুনরায় অন্তর্ভুক্ত ছাত্রদল কর্মী মমিন

প্রকাশিত ১১:৩৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬