ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা Logo গ্রাহকদের কাছে দ্রুততর সেবা পৌঁছে দিতে দেশজুড়ে রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ Logo জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ: পিছিয়ে যাওয়ার আশঙ্কা! Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের Logo ২০০ বন্যার্ত পরিবারের পাশে কুবির ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতিফলক’ উদ্বোধন Logo হাবিপ্রবিতে পৃথক ডেটা সায়েন্স বিভাগের বিরোধিতা, পরিসংখ্যানের সাথে সংযুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি Logo ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

ছাত্রদল করায় কবি নজরুল কলেজ রোভার স্কাউট থেকে শিক্ষার্থীকে বহিষ্কারের অভিযোগ

ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে কবি নজরুল সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. মমিনকে রোভার স্কাউট থেকে বহিষ্কারের অভিযোগ উঠেছে।

বুধবার (১ জুলাই) রাতে অভিযুক্ত শিক্ষার্থী মো. মমিন নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে দাবি করেন, ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাকে রোভার স্কাউট থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনার পর কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

জানা গেছে, ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে প্রথমে মো. মমিনকে কলেজ রোভার স্কাউটের গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়। পরে কলেজ রোভার স্কাউটের ২ নম্বর উপদেষ্টা নুর শাহজাহান হিরু মমিনকে ফোন করে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণেই তাকে বহিষ্কার করা হয় বলে জানান।

অভিযোগকারী শিক্ষার্থী মো. মমিন বলেন, ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণেই আমাকে রোভার স্কাউটের গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়। আমি রাজনীতিও করতে চাই, আবার রোভার স্কাউটের কার্যক্রমেও থাকতে চাই। শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে আমাকে বহিষ্কার করা হলে সেটি বৈষম্যমূলক। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযোগের বিষয়ে কলেজ রোভার স্কাউটের উপদেষ্টা অমল রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, মো. মমিন এখনও রোভার স্কাউটের সদস্য রয়েছেন। বিষয়টি একটি ভুল বোঝাবুঝির কারণে সৃষ্টি হয়েছিল এবং পরে তা সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন।

কিন্তু অন্যদিকে অমল রায়ের এই বক্তব্য অস্বীকার করেন মো. মমিন বলেন, এ বিষয়ে উপদেষ্টার সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি এবং বিষয়টি সমাধান হয়েছে এ দাবিও সঠিক নয়।

এ ঘটনায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, মমিনের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। ছাত্রদল করার কারণে কেউ রোভার স্কাউট করতে পারবে না এ ধরনের সিদ্ধান্ত বৈষম্যমূলক এবং স্বৈরাচারী মানসিকতার পরিচয় বহন করে। রাজনৈতিক মতাদর্শ থাকা মানেই একজন শিক্ষার্থী স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিতে পারবে না, এমন কোনো নিয়ম নেই।

তিনি আরও জানান, রোভার স্কাউট ও ছাত্র সংগঠন দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। একটি কারণে অন্যটিতে বাধা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে কথা হয়েছে এবং প্রাথমিকভাবে সমাধানের আশ্বাস পাওয়া গেছে। প্রয়োজনে এ বিষয়ে আরও আলোচনা করা হবে।

জনপ্রিয়

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা

ছাত্রদল করায় কবি নজরুল কলেজ রোভার স্কাউট থেকে শিক্ষার্থীকে বহিষ্কারের অভিযোগ

প্রকাশিত ০৯:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬