ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নোবিপ্রবিতে কুকুরের উপদ্রব বৃদ্ধি, ভ্যাকসিনেশনের উদ্যোগ প্রশাসনের Logo কুবির নতুন উপ-উপাচার্য হলেন শিক্ষক সমিতির আহ্বায়ক ড. আমজাদ Logo আপনার পাশের লোকদের সৎ হতে হবে তবেই শহীদদের রক্তের শোধ হবে -প্রধানমন্ত্রীকে জাবি ভিসি Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক সোহেল রানা Logo রাকসু কার্যালয়ে হামলার ঘটনায় উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ Logo নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো: হাছান Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির Logo রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল! Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. সালমা বেগম

যে শর্তের কারণে ‘ট্রয়’ সিনেমায় অভিনয় করেননি ঐশ্বরিয়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১২:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ১৩২ বার পঠিত

বলিউডে যেসব অভিনেত্রীর সমান জনপ্রিয়তা, সেই তালিকায় একেবারে উপরে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কানস ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেবদাস’-এর প্রদর্শন হওয়ার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে ঐশ্বরিয়ার জনপ্রিয়তা। এরপর হলিউডে একাধিক ছবির প্রস্তাব পেয়েছিলেন তিনি।

কিছু প্রস্তাবে রাজি হয়েছিলেন, বাকি ফিরিয়ে দিয়েছিলেন। এই ফেরানোর তালিকায় রয়েছে অস্কারজয়ী জনপ্রিয় হলিউড তারকা ব্র্যাড পিটের ‘ট্রয়’ ছবি। তিনি এক সাক্ষাৎকারে নিজেই এই কথা জানিয়েছিলেন ঐশ্বরিয়া।

মুখ্য চরিত্রে না হলেও এই ছবিতে এক মাঝারি অথচ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে তার জন্য অন্তত ৮ মাস হলিউডে থাকতে হত তাকে। ঐশ্বরিয়া তখনও জানতেন না, এটাই হলিউডের নিয়ম।

চরিত্র ছোট্ট হলেও যাতে ছবির শুটিং চলার ফাঁকে অভিনেতা-অভিনেত্রীদের ডেট নিয়ে আচমকা কোনও সমস্যা না হয়, তার জন্য এই চুক্তি করে রাখেন বিগ বাজেট হলিউড ছবির নির্মাতারা। অথচ সেই সময় ঐশ্বরিয়ার হাতে একগুচ্ছ নামিদামি হিন্দি ছবির পরিচালকদের কাজের প্রস্তাব ছিল। সেইসব ছবির জন্য ডেট-ও দেওয়া ছিল।

তবু একটা চেষ্টা করতে পারতেন তিনি, যদি না তাকে টানা হলিউডে ৮-৯ মাস থাকতেই হবে, এই নির্দেশ না দেওয়া হতো। তাই ছেড়েছিলেন ব্র্যাড পিটের নায়িকা হওয়ার প্রস্তাব। শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করেন রোজ বায়ির্ন।

পরবর্তী সময়ে ২০১২ সাল রাত এক সাক্ষাৎকারে ব্রাড পিট এই ঘটনার কথা উল্লেখ করেছিলেন। জানিয়েছিলেন ঐশ্বরিয়ার সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার কথা আজও তার মনে রয়ে গেছে।

জনপ্রিয়

নোবিপ্রবিতে কুকুরের উপদ্রব বৃদ্ধি, ভ্যাকসিনেশনের উদ্যোগ প্রশাসনের

যে শর্তের কারণে ‘ট্রয়’ সিনেমায় অভিনয় করেননি ঐশ্বরিয়া

প্রকাশিত ১২:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪