ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রিজার্ভের অর্থ বিনিয়োগে ১২ হাজার কোটি টাকা আয় বাংলাদেশ ব্যাংকের Logo শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে ডিএসই ও ডিবিএ’র বৈঠক Logo দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ, করবেন জরুরি সংবাদ সম্মেলন Logo সরকারি নিয়োগে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ Logo তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সোয়াল Logo বেনজীরকে ফেরাতে ৪ দিনের মধ্যেই অনুরোধ করা হয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জাতিসংঘে আস্থা ফেরানো, শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব নতুন সভাপতির Logo প্রবীণদের সম্পত্তি দানের নতুন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী Logo জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে স্লোগান, ‘ভাইভা-কোটার ঠাঁই নাই’ Logo সিএএস কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান

পশ্চিমবঙ্গে পূজার প্যান্ডেলে ভিন্নরূপে পরীমণি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৬:৫২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • ১৪২ বার পঠিত

দুর্গাপূজার উৎসবে মেতে উঠেছে হিন্দু ধর্মাবলম্বীরা। পূজামণ্ডপে বিভিন্ন আয়োজনে নিজেদের প্রাণের এই উৎসব বরণ করে নিচ্ছেন তারা। বাংলাদেশের পাশাপাশি ভারতেও উৎসবমুখর পরিবেশে হয় শারদীয় দুর্গোৎসব।দেশটিতে হিন্দু সম্প্রদায়ের মানুষ সংখ্যায় বেশি হওয়াতে সেখানে পূজা ঘিরে নেওয়া হয় নানা উদ্যোগ, যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজারও পর্যটক।

তবে পশ্চিমবঙ্গে এবারের দুর্গোৎসবে ভিন্নভাবে দেখা মিলল ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির উপস্থিতির। তবে না, বাস্তবে নয়! সেখানকার কয়েকটি পূজামণ্ডপের প্যান্ডেলে শোভা পাচ্ছে ওপার বাংলায় এই নায়িকার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’র পোস্টার।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন পরী নিজেই। লিখেছেন, ‘শিগগিরই আসছে লাবণ্য…।’ কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে নিজের সিনেমার পোস্টার দেখে খুব খুশি হয়েছেন এই অভিনেত্রী। জানিয়েছেন নিজের উচ্ছ্বাসের কথাও।

দেবরাজ সিনহা পরিচালিত এ সিনেমায় পরীমণিকে দেখা যাবে ‌‌‘লাবণ্য’ চরিত্রে। যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন টালিউডের সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার।  থ্রিলার ঘরানার এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম। আর মধুমিতাকে দেখা যাবে ‘দেবযানী’ চরিত্রে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী। পূজার পর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

জনপ্রিয়

রিজার্ভের অর্থ বিনিয়োগে ১২ হাজার কোটি টাকা আয় বাংলাদেশ ব্যাংকের

পশ্চিমবঙ্গে পূজার প্যান্ডেলে ভিন্নরূপে পরীমণি

প্রকাশিত ০৬:৫২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪