ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী Logo বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি Logo কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ Logo খুলনায় শিক্ষার্থীদের নিয়ে ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’ বুটক্যাম্প অনুষ্ঠিত Logo স্বপ্ন ফুড কোর্টে লাইভ মিউজিক Logo অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি জাকসুর Logo কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo এখন টিভির চার সাংবাদিককে নিয়ে রাতে সিদ্ধান্ত Logo বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের Logo দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

শাহরুখের জন্মদিনে বিশেষ বার্তা ঋতুপর্ণার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০২:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ১০৩ বার পঠিত

আবেগের নাম শাহরুখ খান। এমন একজন মানুষ যিনি বাহু প্রসারিত করেই মানুষের মনে জায়গা করে নেন। শাহরুখের প্রতিভা, তার ক্যারিশমায় শুধু অনুরাগীরা নন, তারকারাও মুগ্ধ। এই মুগ্ধতা ঋতুপর্ণা সেনগুপ্তরও রয়েছে। তাই তো বলিউড বাদশার জন্মদিনে বিশেষ বার্তা দিলেন টলিউডের ‘কুইন’।

শাহরুখের সঙ্গে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মোঝে শেয়ার করেছেন ঋতুপর্ণা। ছবিতে লাল শাড়ি রয়েছে অভিনেত্রীর পরনে। কালো স্যুটে ছিলেন শাহরুখ। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দুজন।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘বলিউডের কিং-কে জানাই শুভ জন্মদিন। শাহরুখ আপনার প্রতিভা, ক্যারিশমা আর টাইমলেস পারফরম্যান্স আমাদের অনুপ্রাণিত করে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন আর আর অসংখ্য সাফল্য পান এই কামনা করি।’

সিনিয়র সিটিজেন হওয়া থেকে একধাপ দূরে দাঁড়িয়েও শাহরুখের শরীরী ভাষা আজও একই রকম। যে ভাষা আবারও পড়ার আকাঙ্ক্ষাতেই অন্যান্য বছরের মতো এবছরও বাদশার জন্মদিনে মন্নতের সামনে বিপুল জনজোয়ার। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’- একই বছরে তিনটি ব্লকবাস্টার দিয়েছেন শাহরুখ। ‘জওয়ান’ তো বলিউডের সর্বকালের রেকর্ড ভেঙেছে বক্স অফিসের ব্যবসায়। এবার শাহরুখ নিজেকে তৈরি করছেন পরের চমকের জন্য।

আর সেই চমক সুজয় ঘোষের ‘কিং’ ছবি। জানা গেছে, এই ছবিতে প্রথমবার নিজের মেয়ে সুহানার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ। তবে শনিবার শুধুই সেলিব্রেশন। মন্নতে নাকি বিশাল পার্টির আয়োজন করা হয়েছে।

জনপ্রিয়

‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী

শাহরুখের জন্মদিনে বিশেষ বার্তা ঋতুপর্ণার

প্রকাশিত ০২:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪