ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে

রমজানে বাজার সহনশীল করার চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা

আসন্ন রমজানকে কেন্দ্র করে বাজার সহনশীল করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শনিবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংগঠনটির প্রয়াত সদস্যদের সন্তানদের মধ্যে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে। সামনে রমজানকে কেন্দ্র করে বাজার যতটুকু সম্ভব সহনশীল করার চেষ্টা করছি আমরা। চাহিদা এবং জোগানের মধ্যে যেন সমানুপাতিক হার রাখতে পারি।

বিগত সরকারের সমালোচনা করে বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে গত ১৫ বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। সব সেক্টরে তারা দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল। তাই গণঅভ্যুত্থানের পর ব্যবসা-ব্যাকিং হোক, সাংবাদিকতা থেকে জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়েছে। এমন একটা অবস্থা থেকে ছাত্র-জনতার আন্দোলনের ওপর ভিত্তি করে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। উদ্দেশ্যটা হচ্ছে কীভাবে একটা মর্যাদাপূর্ণ সমাজ আমরা রূপান্তরিত করতে পারি।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জ্ঞান অর্জন একটি চলমান প্রক্রিয়া। জ্ঞান অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে, একই সঙ্গে লক্ষ্য অর্জনে প্রত্যয়ী হতে হবে।

ডিআরইউ সভাপতি মো. শুকুর আলী শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআরইউ সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন

রমজানে বাজার সহনশীল করার চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত ০৩:০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪