ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামাল আর নেই Logo সৌরশক্তি সংশ্লিষ্ট ১২ রকম প্রযুক্তি রপ্তানীতে নিয়ন্ত্রণ আনছে চীন Logo বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার Logo ‘ইশরাক ভাই সমালোচনাকে সাধুবাদ জানাবেন, নিজেকে শুধরে নিবেন’ Logo দুর্গার সাজে পরীমনি, মুগ্ধ ভক্তরা Logo অর্থনীতির নোবেল, আস্থার সংকট ও বাংলাদেশের বাস্তবতা Logo ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে রাবিতে চালু হচ্ছে নতুন দপ্তর Logo শরীরের ১১টি সূক্ষ্ম লক্ষণ যা অবহেলা করা বিপজ্জনক Logo মালয়েশিয়ায় সামাজিক ব্যবসা সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন সবুর খানের Logo জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী

পিঠা শুধু খাবার নয়, ঐতিহ্য ও উদযাপনের প্রতীকও : হাসান আরিফ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, আমাদের কাছে পিঠা শুধু একটি খাবার নয়; এটি রন্ধন শিল্প, ঐতিহ্য এবং আনন্দের সংমিশ্রণ আর উদযাপনের প্রতীক। খাদ্যরসিক বাঙালি প্রাচীনকাল থেকে প্রধান খাদ্যের পরিপূরক মুখরোচক অনেক খাবার তৈরি করে আসছে। এর মধ্যে পিঠা সর্বাধিক গুরুত্বের দাবিদার। শুধু খাবার হিসেবেই নয় বরং লোকজ ঐতিহ্য এবং নারীসমাজের শিল্প নৈপুণ্যের স্মারক রূপেও পিঠা বিবেচিত হয়। 

রোববার (১ ডিসেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ের পর্যটন ক্যাফেটোরিয়াতে ‘বাংলাদেশ পর্যটন কর্পোরেশন’ আয়োজিত ‘পিঠা উৎসবের’ উদ্বোধনের সময় উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, যান্ত্রিক সভ্যতার এই ইট-কাঠের নগরীতে হারিয়ে যেতে বসেছে পিঠার ঐতিহ্য। সময়ের স্রোত গড়িয়ে লোকজ এই শিল্প আবহমান বাংলার অপরিহার্য অঙ্গ হয়ে উঠলেও এ যুগে সামাজিকতার ক্ষেত্রে পিঠার প্রচলন অনেকটাই কমে এসেছে।

মুখরোচক খাবার হিসেবে পিঠার স্বাদগ্রহণ ও নতুন প্রজন্মের কাছে পিঠাকে আরো পরিচিত করে তুলতে ‘পিঠা উৎসব’ কার্যকর পালন করবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানাসহ মন্ত্রণালয় ও কর্পোরেশনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

৩ দিনব্যাপী এ উৎসবে বিভিন্ন ধরনের পিঠার স্বাদ স্বল্পমূল্যে গ্রহণ করা যাবে।

জনপ্রিয়

মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামাল আর নেই

পিঠা শুধু খাবার নয়, ঐতিহ্য ও উদযাপনের প্রতীকও : হাসান আরিফ

প্রকাশিত ০৭:৫৬:১০ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪