ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo যবিপ্রবি প্রবাহ সাংস্কৃতিক সংঘের নেতৃত্বে প্রতনু-ফাহিম Logo জুরাইনে গুলিতে সিএনজি চালক হত্যা : প্রধান আসামি বাপ্পারাজ গ্রেফতার  Logo চলন্ত বাসে বাঙলা কলেজের ছাত্রীকে রাতভর গণধর্ষণ, চালক-হেলপারসহ গ্রেপ্তার ৩ Logo জাবিতে ইংরেজি বিভাগের ক্লাসরুম সংকট সমাধানের দাবিতে অবস্থান কর্মসূচি Logo প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায় Logo হাবিপ্রবি ছায়া জাতিসংঘের নেতৃত্বে নাবিলা-ফারিশতা Logo ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা রাশিয়ার Logo ছুটির বিকালে ঢাকার মধ্যে ঘুরতে পারেন ৫ স্থানে Logo রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ Logo ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন হাবিপ্রবির দুই শিক্ষার্থী

অভিনেত্রীর রহস্যজনক মৃত্য, বাড়ি থেকে মরদেহ উদ্ধার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৯:২৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ৪৯ বার পঠিত

ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ শোবিতা শিবন্না। রোববার ( ১ ডিসেম্বর) হায়দরাবাদে নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে শোবিতার মরদেহ। কন্নড় সিনেমা ও টেলিভিশনে নিয়মিত কাজ করছিলেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, পুলিশ বলছে শোবিতা শিবন্না দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। প্রাথমিক ভাবে এই মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। শোবিতার দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠানো হয়। যদিও এই  মৃত্যুর পিছনে সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনায় একটি মামলা করা হয়েছে।সেই ভিত্তিতেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

Who Is Kannada Actress Shobitha Shivanna | Shobitha Shivanna Age, Movies, Shobitha  Shivanna Death News | Shobitha Shivanna Family, Instagram Id - Filmibeat

গাছিবাউলি থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, তেলেঙ্গানার রাঙ্গারেড্ডির বাসিন্দা কন্নড় অভিনেত্রী শোবিতা শিবন্নাকে কোন্ডাপুরে তার নিজের অ্যাপার্টমেন্টেই মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বাড়িটি গাছিবোলি থানা এলাকার মধ্যে পড়ে। প্রাথমিকভাবে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ।

প্রসঙ্গত, শোবিতা বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছিলেন। যার মধ্যে রয়েছে ‘ইরাডোন্ডলা মুরু’, ‘এটিএম: অ্যাটেম্পট টু মার্ডার’, ‘ওন্ধ কাথে হেলা’, ‘জ্যাকপট এবং বন্দনা’। এছাড়াও তিনি ‘গালিপাতা’, ‘মঙ্গলা গৌরী’, ‘কোগিলে’, ‘ব্রহ্মগন্তু’, ‘কৃষ্ণা রুক্মিণী’র মতো টিভি সিরিয়ালে নিয়মিত অভিনয় করছিলেন।

জনপ্রিয়

যবিপ্রবি প্রবাহ সাংস্কৃতিক সংঘের নেতৃত্বে প্রতনু-ফাহিম

অভিনেত্রীর রহস্যজনক মৃত্য, বাড়ি থেকে মরদেহ উদ্ধার

প্রকাশিত ০৯:২৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪