ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ড. ইউনূসকে হেনস্তা: তীব্র ক্ষোভ জানিয়ে যা বললেন জামায়াত আমির Logo প্রজনন স্বাস্থ্যে নতুন প্রযুক্তির সূচনায় হাত মেলাল গুগল ও ফ্লো Logo ফারজানা রুপার পক্ষে লড়তে চান ২ ব্রিটিশ আইনজীবী Logo অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ে র‌্যাঙ্কিংয়ে সোবহানা-নিগারের লাফ Logo ওয়েলসে মিলল রোমান দুর্গ: সত্যি ছিল সম্রাটের ঘাঁটির উপাখ্যান Logo বিরোধী দল না এলেও সংবিধান সংশোধন করতে হবে: সালাহউদ্দিন Logo হেনস্তার ঘটনার পর এখন কেমন আছেন ড. ইউনূস, জানালেন সফরসঙ্গী Logo ঢাকা-কুমিল্লা ‘এলিভেটেড কর্ডলাইন’ হচ্ছে, সময় কমবে ২ ঘণ্টা: উপদেষ্টা জাহেদ Logo ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভবন থেকে বের করে আনা হলো চুয়েট উপাচার্যকে Logo রূপকথার ডাইনিরা কেন ঝাড়ুতে চড়ে উড়ে বেড়ায়?

মক্তবে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আট বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় একটি মসজিদের মক্তবে পড়ানোর সময় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছেন এবং তাকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে।

অভিযুক্ত ব্যক্তির নাম বেলায়েত হোসেন বেলাল। তিনি শেরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অধীন সংগ্রামখেলী কোনপাড়া বায়তুল আতিক জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সকালে মক্তবের পড়া শেষ হওয়ার পর ওই শিশুকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান শিক্ষক বেলায়েত হোসেন। পরে শিশুটি বাড়ি ফিরে তার পরিবারকে পুরো বিষয়টি খুলে বলে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত জামায়াত নেতা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালান।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে। অভিযুক্ত শিক্ষককে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় থানা প্রশাসন।

জনপ্রিয়

ড. ইউনূসকে হেনস্তা: তীব্র ক্ষোভ জানিয়ে যা বললেন জামায়াত আমির

মক্তবে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে মামলা

প্রকাশিত ০৫:৪৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬