ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সঞ্চয়ে নিম্নমুখী প্রবৃদ্ধির মধ্যেই ৩ মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ২৮% Logo নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি Logo আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা Logo নতুন উদ্যোক্তাদের সরকারি কাজে অংশ নেওয়ার সুযোগ বাড়িয়ে আইন পাস Logo ভাইয়ের বিয়েতে নেচে আলোচনায় মোনামী, বললেন ‘বেশ করেছি’ Logo প্রবৃদ্ধিতে ফিরেছে এলটিইউ ভ্যাট Logo লন্ডনে প্রদর্শিত হচ্ছে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’, থাকছেন অভিনেতা নিজেও Logo সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসার জীবন কেমন ছিল? দেখাবে ‘বেগমআম্মা লুৎফুন্নেসা’ Logo চাপের মুখে আবার সেঞ্চুরি, লিটন বললেন ‘এটা একটা সুযোগ’ Logo পোশাক খাতের সংকট নিয়ে সংসদে আলোচনা না হওয়ায় বিরোধীদলীয় নেতার ক্ষোভ

বুয়েটের পোষ্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ যবিপ্রবি

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ১৬৬ বার পঠিত

‘BUET AIChE Student Chapter’ এর উদ্যোগে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ফেস্ট ২০২৪ উপলক্ষে আন্তঃবিশ্ববিদ্যালয় পোষ্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করা হয় । যেখানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের (যবিপ্রবি) ‘Team Nano-Carrier’ এবং রানার্সআপ হয় ‘Team Eco-Fusion’।

চ্যাম্পিয়ন ‘Team Nano-Carrier’ এর প্রতিনিধিত্ব করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেমিকৌশল বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের তাজমিন সুলতানা এবং সুরাইয়া ইয়াসমিন সেতু। রানার্সআপ ‘Team Eco-Fusion’ এর প্রতিনিধিত্ব করেন একই বিভাগের মো: ইসমাইল হোসাইন এবং সাকিবুল ইসলাম শুভ।

বিজয়ী দলের প্রতিনিধিরা অনুভূতি প্রকাশ করে বলেন, আলহামদুলিল্লাহ আমরা ইন্টার ইউনিভার্সিটি সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন এ চ্যাম্পিয়ন ও রানার আপ হয়েছি। আমরা শুরু থেকেই বেশ এক্সাইটিং ছিলাম কম্পিটিশন নিয়ে। জাভেদ স্যার এবং রমজান স্যার প্রথম থেকেই আমাদের অনুপ্রেরণা এবং দিকনির্দেশনা দিয়েছেন । উনাদের দোয়া এবং আন্তরিকতা আমাদের সাফল্যের অন্যতম সোপান ।ডিপার্টমেন্টের হয়ে আমাদের এই অর্জন ক্যাম্পাস জীবনের এক সুন্দর অভিজ্ঞতা। আমরা আশা করি আমাদের জুনিয়ররা সামনে আরও ডিপার্টমেন্টের সুনাম উজ্জ্বল করবে । আমরা সবার কাছে দোয়া ও উপদেশ প্রার্থী ।

উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ফেস্ট ২০২৪ এর পোষ্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় আংশগ্রহন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে ২টি টিম, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের থেকে ১টি টিম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের থেকে ১টি টিম এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৩টি টিম আংশগ্রহন করে।

জনপ্রিয়

সঞ্চয়ে নিম্নমুখী প্রবৃদ্ধির মধ্যেই ৩ মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ২৮%

বুয়েটের পোষ্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ যবিপ্রবি

প্রকাশিত ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪